শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

এবার নৌপথে পণ্য পরিবহণের ভাড়া বাড়ল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে এবার দেশের বিভিন্ন নৌপথে পণ্য পরিবহণের ভাড়া বাড়ানো হয়েছে। লাইটার জাহাজ মালিকরা ১৫ থেকে ২২ শতাংশ ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছেন। লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) নির্বাহী পরিষদের এক জরুরি সভা শেষে বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

লাইটার জাহাজ মালিকদের বিভিন্ন সংগঠন বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন, কোষ্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ইন ল্যান্ড ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন অব চট্টগ্রামের নেতারা এ সিদ্ধান্ত নেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডব্লিউটিসির বর্তমান ভাড়া তালিকায় উল্লিখিত কুতুবদিয়া, চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গর ও কর্ণফুলী নদীর বিভিন্ন ঘাট থেকে ঢাকা, বরিশাল ও চাঁদপুর গন্তব্যে পণ্য পরিবহণের যে ভাড়া নির্ধারণ করা আছে, সেই ভাড়ার সঙ্গে জ্বালানি তেলের বৃদ্ধিকৃত মূল্য সমন্বয় বাবদ ২২ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়- ঢাকা, বরিশাল ও চাঁদপুর ছাড়া দেশের অন্যান্য গন্তব্যে আগের ভাড়ার সঙ্গে ১৫ শতাংশ যুক্ত হবে। তবে স্থানীয় গন্তব্যে অর্থাৎ বহিঃনোঙ্গর থেকে চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপকূলে বিভিন্ন ঘাটে পণ্য পরিবহণে ভাড়া বাড়বে না বলে জানিয়ে দেওয়া হয় বিজ্ঞপ্তিতে। এতে জানানো হয়, নতুন ভাড়া ৬ আগস্ট থেকে কার্যকর হবে।যেসব জাহাজ ৬ আগস্ট থেকে আগের ভাড়ায় পণ্য পরিবহণ করেছে তাদের কাছ থেকে নতুন ভাড়ার পরিমাণ সমন্বয় করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit