বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

ফুলবাড়ীতে প্রভাবশালীর ভয়ে গ্রাম ছাড়া এক দিনমজুর পরিবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৫৭ Time View

মোঃ আফজাল হোসেন, (দিনাজপুর) প্রতিনিধি : জমি নিয়ে বিরোধের জের ধরে এক প্রভাবশালী অবসরপ্রাপ্ত সেনা সদস্যর ভয়ে পরিবার নিয়ে গ্রামছাড়া হয়েছেন মোহাম্মদ আলী নামে এক দিনমজুন।অবসরপ্রাপ্ত সেনা সদস্যর দায়ের করা মামলায় দিনমজুর মোহাম্মদ আলী পালিয়ে বেড়ালেও, তার নিজ বাড়ীতে যেতে পারছেনা দিনমজুর মোহাম্মদ আলীর স্ত্রী সন্তানেরা। বাড়ীতে যাতায়াতের রাস্তা বন্ধ করে ঘেরা বেড়া দিয়ে রেখেছেন সেনা সদস্য আব্দুস সাত্তার।ঘটনাটি ঘটেছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের বুজরুক সমসের নগর পাঠকপাড়া গ্রামে।

জানাগেছে বুজরুক সমসের নগর পাঠকপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে দিনমজুর মোহাম্মদ আলীর সাথে জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়, একই গ্রামের গুলবাহার আলীর ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুস সাত্তারের। এই বিরোধের জেরধরে গত ১৮জুন আব্দুস সাত্তার দিনমজুর মোহাম্মদ আলীর বাড়ীতে যাতায়াতের রাস্তা বন্ধ করতে গেলে, দিনমজুর মোহাম্মদ আলীর সাথে বাক-বিতন্ডা ও সংঘর্ষ হয়। এই ঘটনায় সেনা সদস্য দিনমজুর মোহাম্মদ আলীসহ তার পরিবারের সকলসদস্যকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলার জামিন লাভের জন্য মোহাম্মদ আলীসহ তার পরিবারের সদস্যরা দিনাজপুর আদালতে গেলে, ওই সুযোগে মোহাম্মদ আলীর বাড়ীতে যাতায়াতের রাস্তা পুরোপুরি বন্ধ করে দেয় প্রতিপক্ষ সেনা সদস্য আব্দুস সাত্তার। মোহাম্মদ আলীর স্ত্রী সন্তানেরা আদালত থেকে জামিন নিলেও, আর বাড়ীতে ফিরে আসতে পারেনি। এখন তারা মামলা মাথায় নিয়ে আত্মিয়ের বাড়ী বাড়ী ঘুরছেন।

দিনমজুর মোহাম্মদ আলীর স্ত্রী তাজমিনা বেগম ও তার মামা আজহার আলী বলেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য গ্রামের বৃত্তশালী ব্যাক্তি হওয়ায় তার বিরুদ্ধে কেই কথা বলতে পারেনা, আর এই সুযোগে তাদের গ্রামছাড়া করেছে ওই সেনা সদস্য আব্দুস সাত্তার। এখন তারা বাড়ীঘর ছেড়ে পথে পথে ঘুরছেন, এই জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন।এবিষয়ে জানতে চাইলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুস সাত্তার বলেন, দিনমজুর মোহাম্মদ আলীর তিনশতক জায়গা হলেও, সে বেশি জায়গা দখল করে রেখেছে, তার যাতায়াতের কোন জায়গা রাখেনি, সে জায়গার কথা বলতে গেলে মোহাম্মদ আলী তার উপর হামলা করেছে, এই জন্য তিনি তার বিরুদ্ধে মামলা করে, নিজের জায়গায় ঘেরাবেড়া দিয়েছেন।

কিউএনবি/অনিমা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit