শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে

প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন করবেন না ডিপজল-সেলিম খান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৩৯ Time View

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি নির্বাচনে জোট বেঁধেছিলেন সেলিম খান ও ডিপজল। সংশোধিত নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচনী বোর্ড। আগামী ২০ আগস্ট সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে। জানা গেছে, সংশোধিত তফসিলে দ্বিতীয়বার মনোনয়নপত্র তোলেননি ডিপজল। অন্যদিকে সেলিম খান মনোনয়ন সংগ্রহ করলেও প্রত্যাহারের জন্য আবেদন জানিয়েছেন।

আবেদনে সেলিম খান লিখেছেন, ‘ব্যক্তিগত কারণে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি না। আমার প্রার্থিতা আমি প্রত্যাহার করলাম। আমার প্রার্থিতা বাতিল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’অন্যদিকে ডিপজল জানান, ‘আমার শরীর ভালো নেই। অনেক দিন ধরেই অসুস্থ। কিছুদিন পরপরই দেশের বাইরে যেতে হয়। নির্বাচন করতে হলে সময় দিতে হবে, সেটি আমার পক্ষে সম্ভব না।

এ কারণেই নির্বাচন করছি না।’জানা গেছে, সংশোধনী ভোটার তালিকায় বাতিল হওয়া সাধারণ সদস্য ৫১ ভোটের মধ্যে প্রযোজক সেলিম খানের প্যানেলেরই প্রায় ৪৫টি ভোট বাতিল হয়েছে। সংশোধনীতে বর্তমান সাধারণ ভোটার ১০৮ জন ও সহযোগী ভোটার ৬৮ জন।

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit