বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর নিয়ামতপুর ঘুঘুডাঙ্গা তালতলী বণিক সমিতির পক্ষ থেকে সাংসদ মোস্তাফিজুরকে সংবর্ধনা  খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে  ৬৮ পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ। চৌগাছায় বিএনপির সম্মেলন ও মানব বন্ধন সারডিলার নিয়োগে ২০ লাখ টাকা লেনদেনের অভিযোগ ভিত্তিহীন নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নরসিংদীতে ছেলেকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে  মেসির অ্যাসিস্টে দে পলের গোল, টানা তৃতীয়বার প্লে-অফে মিয়ামি এআইয়ের মাধ্যমে তালাক শরিয়তসম্মত কিনা হাদিসে বর্ণিত বিভ্রান্ত গোষ্ঠী খারেজি কারা বিদ্যালয়ে স্বামী-স্ত্রীর মারামারি, বিভাগীয় মামলা ও বদলির সুপারিশ বাণিজ্য উত্তেজনার মধ্যেই ভারতে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

কিডনিতে পাথর জমতে পারে যে ৫ খাবারে

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১৮৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : কিডনি মানবদেহের অন্যতম অঙ্গ। কিডনি এক দিকে দেহের বর্জ্য পদার্থ পরিশুদ্ধ করে। অন্য দিকে বিভিন্ন খনিজ লবণের ভারসাম্য বজায় রাখতেও সহায়তা করে। কিডনির অসুখ ধরা পড়ে অনেক দেরিতে। অনেক ক্ষেত্রেই একটি কিডনি বিকল হয়ে গেলেও কাজ চলতে থাকে অন্যটি দিয়ে। ফলে ক্ষতি সম্পর্কে আগে থেকে আঁচ পাওয়া যায় না। 

কিডনিতে পাথরের সমস্যা যে কোনও বয়সেই হতে পারে। অস্বাস্থ্যকর জীবনযাপন, অনিয়মিত খাদ্যভ্যাস, পানি কম খাওয়ার অভ্যাসের মতো বহু কারণে কিডনিতে পাথর জমে। 

কিডনির প্রায় ৮০-৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আগে সে সম্পর্কে খুব একটা সচেতন হন না অনেকেই। কিডনি ভালো রাখতে খাওয়াদাওয়ার বিষয়ে বিশেষ সচেতন থাকা জরুরি। 

চলুন জেনে নেওয়া যাক কিডনি ভালো রাখতে কোন খাবারগুলো এড়িয়ে চলবেন…

> এই তালিকায় প্রথমেই বাদ যাবে মুলার শাক। এতে প্রচুর পরিমাণে অক্সালেট রয়েছে। অক্সালেট কিডনিতে পাথর তৈরি করে। ফলে মুলার শাক বেশি না খাওয়াই ভাল।

> ঠাণ্ডা-পানীয়, প্যাকেট-বন্দি ফলের রস, অতিরিক্ত চিনি দেওয়া পানীয় এড়িয়ে চলা প্রয়োজন। এগুলোও কিডনিতে পাথর তৈরি করে।

> পরিবারের কারও কিডনিতে পাথরের সমস্যা হয়ে থাকলে বেশি মাত্রায় সাবধান হওয়া প্রয়োজন। সে ক্ষেত্রে প্রথমেই কমাতে হবে লবণ খাওয়ার পরিমাণ। বিশেষ করে কাঁচা লবন একেবারেই এড়িয়ে চলুন।

> প্রয়োজনের অতিরিক্ত কফি বা চা খাওয়াও ভালো নয়। দিনে এক থেকে দু’কাপ পর্যন্ত ঠিক আছে। দীর্ঘ দিন এর চেয়ে বেশি চা খেলে পাথর জমার আশঙ্কা বাড়ে।

> অত্যধিক পরিমাণে ভাজাপোড়া খাওয়ার অভ্যাস কিডনিতে পাথর জমার অন্যতম কারণ হতে পারে। তাই যথাসম্ভব এই ধরনের খাবার থেকে দূরে থাকাই ভালো।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

কিউএনবি/অনিমা/১০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit