বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

দিনাজপুরের নবাবগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে আমগাছ কেটে সাবাড় ৫ লক্ষ টাকা ক্ষতি সাধন

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম সাজেদুলন ইসলাম(সাগর)
  • Update Time : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ২১৪ Time View

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম সাজেদুলন ইসলাম(সাগর) : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জের ১ নং জয়পুর ইউনিয়নের আলদাতপুর পূব পাড়ায় একটি আম বাগানে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে বাগানের ১০০টি গাছ কেটে ফেলেছে। ঘটনাটি গত সোমবার দিবাগত রাতে। ক্ষতিগ্রস্থ বাগানের মালিক ১ নং জয়পুর ইউনিয়নের আলদাতপুর পূব পাড়ার বাসিন্দা দিপক চন্দ্র সরকার ।স্থানীয় সূত্র জানায়, বাগান মালিক দিপক চন্দ্র সরকারের বসত বাড়ি থেকে প্রায় কয়েকগজ দুরে প্রায় ১ বিগা জমির উপর বাগান তৈরী করেন।

প্রায় গত ১ বছর ধরে সেখানে আমের চারা রোপন করেন তিনি। গত সোমবার দিবাগত রাতে দূর্বৃত্তরা বাগানের প্রায় ১০০টি গাছ কেটে ফেলে। বাগান মালিক দিপক চন্দ্র সোমবার সকালে তা জানতে পারেন।ক্ষতিগ্রস্ত বাগান মালিক দিপক চন্দ্র সরকার জানান, বাগানের ১ বিগা জমি নিয়ে কয়েক বছর ধরে পাশ্ববর্তী এলকার রসুলপুর গ্রামের ফয়জার রহমানের সাথে আমার বিরোধ ও মামলা হয়।

এবং সম্প্রতি তারা এই বিষয়ে ক্ষিপ্ত হয়ে গাছ কর্তনের ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করছি।স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ ওবায়দুল রহমান বলেন, ঘটনাটি ন্যক্কারজনক। বিবেকহীন মানুষ ছাড়া এ ধরনের কাজ করা সম্ভব নয়।নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit