শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
নিজের বিয়ের অনুষ্ঠান থামিয়ে ক্যাটারিং দলের কর্মীদের চিকিৎসা দিলেন ডাক্তার কনে দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যু, আসামিদের বাড়িঘরে অগ্নিসংযোগ দেশের মূল সড়ক নেটওয়ার্কে ভোলাকে যুক্ত করার সিদ্ধান্ত রসুলপুর আমড়া ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার মাদক আটক॥ ফুলবাড়ীতে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে॥ শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতে ইসলামের তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ শিশুদের গোপনীয়তা লঙ্ঘন মামলা নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক আজকের স্বর্ণের দাম: ২২ আগস্ট ২০২৬ রোনালদোর ৯৭৭তম গোল: টানা ২৫ মৌসুমে গোলের অনন্য কীর্তি

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২২ এর সমাপনী

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১৪৫ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ এর আয়োজনে মঙ্গলবার বিকেলে দিনাজপুর গোড়-এ শহীদ বড় ময়দানে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২২ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “বৃক্ষপ্রানে প্রকৃতি প্রতিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেলা মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মমিনুল করিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নুল আবেদীন।

বিভাগীয় বন কর্মকর্তা মোঃ বশিরুল-আল মামুন এর সভাপতিত্বে নার্সারী মালিকদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ ইলিয়াস হোসেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক মোঃ সোহেল রানা, সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ কামরুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুনির শাহনাজ চৌধুরী। আলোচনা সভা শেষে মেলায় অংশগ্রহণকারী সরকারি-বেসরকারি সকল স্টলসহ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী স্টলসমূহকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি এবং অনুষ্ঠানের সভাপতিসহ অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit