শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

মায়ের জমি ফিরে পেতে ফুলবাড়ীতে এক আদিবাসী পরিবারে ৩৬ বছরের আইনী লড়াই।

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ২৫৭ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি :  দিনাজপুর প্রতিনিধি : শ্রী মোহন সরেন নামে এক সাওতাল আদিবাসী, তার মা সরলা মুরমুর জমি ফিরে ৩৬ বছর থেকে সরকারের সাথে আইনী লড়াই চালিয়ে জমি পেলেও, স্থানীয় কতিপয় ব্যাক্তি জন্য এখনো শান্তিপূর্ন ভাবে দখল ভোগ করতে পারছেনা সেই জমি। এখন নতুন কওে শুরু হয়েছে আবারো আইনী লড়াই। স্থানীয় ব্যাক্তিরা জমির মালিকানা দাবী করে জমিতে হাল চাষ করতে বাধা প্রধান করেছে শ্রী মোহন সরেনকে। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি গ্রামে।

এদিকে দির্ঘদিন আইনী লড়াই চালিয়ে আসতে শেষ হয়েছে শ্রী মোহন সরেনের সংসারের গরু-ছাগল গৃহপালতি পশু সবেই গেছে মামলার খরছ যোগাতে। এত কিছুর পরে যখন সরকারের নিকট থেকে জমির মালিকানা ফিরে পেয়েছেন, তখন নতুন করে এই জমি নিয়ে বিরোধ সৃষ্টি করেছেন উপজেলার খাজার গ্রামের মোস্তাফিজুর রহমান দুলাল নামে এক ব্যাক্তি। শ্রী মোহন সরেনের অভিযোগ কওে বলেন জমি হালচাষ দিতে প্রায় সময় বাধা প্রদান করছেন মোস্তাফিজুর রহমান দুলাল। মোহন সরেন বলেন উপজেলার বলিহারপুর মৌজার এসএ ৫৭ খতিয়ানে ৩২২ ও ৩২৩ দাগে ১৩৮শতক জমি মুল মালিক ছিলেন উপজেলার সমসের নগর গ্রামের জোনাকু রায় বর্ম্মনের ছেলে শ্রী হরিমোহন রায় ও বলিহার গ্রামের চুনকু পাঠারীর ছেলে শ্রী কুঞ্জুলাল পাঠারী।

তাদেও নিকট থেকে, ১৯৬৫ সালে মোহন সরেনের মা সরলা মুরমু খরিদ করেন,যার দলিল নং১৮২ এবং ১৯৮৬ সালে জমা খারিজ করেন যা খারিজ নং৫৯০। কিন্তু এর কয়েক বছর পর মোহন সরেন দেখতে পায় এই জমি ভিপি (ভেষ্ট্রেড প্রপাটি) হিসেবে তালিকা ভুক্ত হয়েছে, যা পরবর্তিত্তে অর্পিত তালিকা ভুক্ত হয়। এরপর থেকে মোহন সরেন তার মা সরলা মুরমুর জায়গা ফিওে পেতে সরকারের সাথে আইনী লড়াই শুরু করেন। সরকারের সাথে দির্ঘ ৩৬ বছর আইনী লাড়াই করে ২০২২ সালে ৮ ফেব্রুয়ারী তিনি সকল কাগজপত্র ও মাঠ জরিপ নিজ নামে পেয়ে সরকারের সাথে আইনী লড়াই শেষ হয়। কিন্তু সরকারের সাথে আইনী লড়াই শেষ হলেও, এই জমি নিয়ে নতুন করে মালিকানা দাবী করছেন উপজেলার খাজাপুর গ্রামের মোস্তাফিজুর রহমান দুলাল নামে এক স্থানীয় ব্যাক্তি। এতেকওে শ্রী মোহন সরেনের আবারো শুরু হয়েছে আইনী লড়াই।


মোহন সরেন অভিযোগ করে বলেন মোস্তাফিজুর রহমান দুলাল প্রায় সময় তাকে জমিতে হাল দিতে বাধা প্রদান করছেন, এবং প্রাণনাসের হুমকি দিচ্ছেন, এছাড়াও একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের হযরানী করছেন। এই জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে এ বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান দুলাল দাবী করে বলেন, তিনি রেকডিও মালিকের ছেলের নিকট থেকে আমমোক্তার নামা দলিল বলে এই জমির মালিকানা পেয়েছেন, বর্তমানে দিনাজপুর জজ আদালতে মামলা চলমান আছে বলে তিনি দাবী করেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit