শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

জ্বালানি তেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ

রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১৯৪ Time View

রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি : জ্বালানি তেল, ডিজেল, অকটেন, পেট্রোল ও কৃষি সারসহ সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা জাতীয় পার্টি। বুধবার দুপুরে কুড়িগ্রাম শাপলা চত্ত্বরের বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টি।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন-কুড়িগ্রাম-২ আসনের এমপি ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব পনির উদ্দিন আহমেদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা জাতীয় পার্টির নেতা আতাউর রহমান, হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ফজলুল ইসলাম বাবু, ফুলবাড়ী উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আজিজার রহমান মাস্টার, রাজারহাট উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আহবায়ক আমজাদ হোসেন।

সমাবেশে এমপি পনির উদ্দিন আহমেদ বলেন, দেশের মানুষ আজ দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে তাদের করুণ অবস্থা। খেয়ে পড়ে বেঁচে থাকাটাই এখন দুস্কর। অবিলম্বে জ্বালানি তেল সহ দ্রব্যমূল্য সহনীয় পর্যায় নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীর নিকট দাবি জানাচ্ছি।

 

 

কিউএনবি/আয়শা/১০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit