বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
সৌদির ইউরেনিয়াম কর্মসূচিতে মার্কিন সবুজ সংকেত, পারমাণবিক চুক্তিতে সইয়ের অনুমোদন ট্রাম্পের হরমুজের উত্তেজনার মধ্যেই ইরানে নতুন মার্কিন হামলা, পাল্টা হুঁশিয়ারি তেহরানের আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা নাগাল্যান্ডের গুহায় মিলল এমন নিদর্শন, যা বদলে দিতে পারে ইতিহাসের ধারণা মধ্যপ্রাচ্য উত্তেজনায় অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ছাড়াল ৯২ ডলার আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১, ক্ষতিগ্রস্ত ৫ লাখেরও বেশি মানুষ বিক্ষোভের মুখে সেনাপ্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি প্রিয় নবীর সুন্নত পালনের মধ্যে রয়েছে মুক্তি দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? আজকের নামাজের সময়সূচি, ২২ ‍জুলাই, ২০২৬

৬৯ বলে ৩৯ রান করে সাজঘরে মাহমুদ উল্লাহ

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ৪৭ রানেই হারিয়ে ফেলে টপ অর্ডারের তিন ব্যাটারকে। দ্বিতীয় ম্যাচে ৮৪ বলে ৮০ রানে অপরাজিত থাকা মাহমুদ উল্লাহ রিয়াদ আজ খেলেছেন ধীর গতির ইনিংস।

পাঁচে নেমে এনামুল হক বিজয়ের সঙ্গে ৭৭ রানের জুটি গড়েন মাহমুদ উল্লাহ। ৭১ বলে ৭৬ রান করে বিজয় বিদায় নিলে ভাঙে সেই জুটি। এরপর পঞ্চম উইকেটে আফিফ-মাহমুদ উল্লাহ গড়েন ৪৯ রানের জুটি। দলীয় ১৭৩ রানে বিদায় নেন রিয়াদ। ৬৯ বলে মাত্র তিনটি চারের সাহায্যে ৩৯ রান করেন তিনি।

প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৩৮ ওভারে ৫ উইকেটে ১৮২ রান। আফিফ হোসেন ৪৫ বলে ৩৫ ও মেহেদী হাসান মিরাজ ৯ বলে ২ রানে ব্যাট করছেন। অধিনায়ক তামিম ইকবাল ৩০ বলে ১৯ রান করে রানআউটের শিকার হয়েছেন। তবে রানের খাতা খুলতে পারেননি শান্ত ও মুশফিক। শান্ত পেয়েছেন ‘গোল্ডেন ডাক’, আর তিন বলে কোনো রান না করেই সাজঘরে ফিরেন মুশি। উল্লেখ্য, প্রথম দুই ম্যাচ হেরেই বাংলাদেশ সিরিজ খুইয়েছে। আজকের ম্যাচে হেরে গেলে জিম্বাবুয়ের কাছে ২১ বছর পর হোয়াইটওয়াশের লজ্জা পাবে বাংলাদেশ।

 

 

কিউএনবি/আয়শা/১০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit