শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আখাউড়ায় রাজেন্দ্রপুর চিশতিয়া হোসাইনিয়া দরবার শরীফে পবিত্র আশুরা পালিত

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা  প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১৪৫ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা  প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩নং মোগড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রাজেন্দ্রপুর পীরবাড়ী চিশতীয়া হোসাইনিয়া দরবার শরীফে নানা কর্মসূচির মাধ্যমে ১০ই মহররম পবিত্র আশুরা পালিত হয়েছে। এ-উপলক্ষ্যে স্থানীয় রাজেন্দ্রপুর চিশতিয়া হোসাইনিয়া দরবার শরীফে সোমবার বিকাল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত মিলাদ মাহফিল, জিকির আছকার, জারীগান, তাজিয়া শরীফ জিয়ারত, মঞ্জিল পৌছানো দোয়া মোনাজাত সহ নানা কর্মসূচির মাধ্যমে প্রতি বছরের ন্যায় এবছরও পবিত্র আশুরা উদযাপন করা হয়েছে।

দরবারের গদ্দিনিশিন পীর হযরত জাহের উদ্দিন চিশতি আল হোসাইনী জানান, আমার পিতা মরহুম শাহ্ সূফী হযরত নাছির উদ্দীন চিশতি (রহঃ) ভারতের আজমির শরীফ থেকে খেলাফত প্রাপ্ত হয়ে এ দরবার শরীফ প্রতিষ্ঠা করেন। সেই সময় থেকে প্রচলিত প্রথা অনুযায়ী এ বছর ১০৯তম পবিত্র আশুরা পালিত হয়েছে। এসময় দরবারের ভক্ত আশেকানরা ১০ই মহররম কারবালার ময়দানে হযরত ইমাম হোসাইন (রাঃ) এর শাহাদাতের কথা স্বরণ করে মহররম মাসের জারী ও হায় হোসেন! হায় হোসেন!! করে মাতলুম করতে দেখা গেছে। অনুষ্ঠানে পারিবারিক লোকজন, ভক্ত আশেকান ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ আনু মিয়া, দরবারের পরিচালক ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলফাজ  সরদার, দরবারের সহযোগী মোঃ ইউসুফ আলী, দরবারের খাদেম মনিয়ন্দ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, কসবা বাদোইর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ শফিকুল ইসলাম খন্দকার, দরবারের বড় মিয়া ঢাকা আশকোনা ৪৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের কর্মী মোঃ শাহজাহান, দরবারের খেলাফত প্রাপ্ত পীর নাসীরনগর উপজেলা গোকর্ণ ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিক চিশতি, দরবারের ভক্ত ব্যাবসায়ী মোঃ ইসহাক মিয়া, দরবারের খলিফা মোঃ বাবুল চিশতি, ভক্ত মোঃ নাজিম উদ্দীন, মোঃ সুহেল, মোঃ উলফত আলী, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১০.০৮.২০২২/দুপুর ১.০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit