সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নওগাঁর পত্নীতলায় বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী পালিত

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৩৪ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, দোয়া মাহফিল, সেলাই মেশিন বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। “মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন সরকারের সভাপতিত্বে জাতীয় মহিলা সংস্থার আমিনুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা।

শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার সুলতান আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় থেকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে ৭জনের মাঝে সেলাই মেশিন বিতরন, ৩জনকে অনুদানে টাকা প্রদান, ১শ জন প্রশিক্ষনার্থীদের মাঝে ভাতার চেক প্রদান করা হয় এবং জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার উদ্যোগে ২০ জনের মাঝে ক্ষুদ্রঋণের চেক প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit