মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি।

জিম্বাবুয়ের কাছে সিরিজ হারলে ২১ বছরের যে রেকর্ড ভেঙ্গে যাবে টাইগারদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১২৭ Time View

স্পোর্টস ডেস্ক : বুধবার টাইগারদের হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ জয়ের স্বপ্ন ভেঙেছে বাংলাদেশের। শেষ ম্যাচেও একাদশে পরিবর্তন আসছে। হঠাৎ স্কোয়াডে ডাক পাওয়া নাঈম শেখ ও এবাদত দুজনেই সুযোগ পেতে পারেন। ইনজুরি কাটিয়ে খেলার সম্ভাবনায় মোস্তাফিজও। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে দুপুর সোয়া ১টায়।

বাংলাদেশের এ প্রজন্মের ক্রিকেটাররা কখনও এ অভিজ্ঞতার মুখোমুখি হননি। জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশ! এ যেনো এক দু:স্বপ্ন। তবে ভাগ্যের কি নির্মম পরিহাস, যাদের হেসেখেলে এতোদিন হারিয়ে এসেছে টাইগাররা ২১ বছর পর তাদের কাছে হোয়াইটওয়াশের লজ্জার সামনে দাঁড়িয়ে। স্পোর্টিং উইকেটে ব্যাটিং নিয়ে খুব একটা দুশ্চিন্তা না থাকলেও বোলারদের পারফরম্যান্স ঠিকই ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। শুরুতে আঘাত হানতে পারলেও সময়ের সঙ্গে সঙ্গে যেন নখদন্তহীন টাইগার বোলাররা। সেই সঙ্গে বাজে ফিল্ডিং তো আছেই। আর সেই সঙ্গে প্রতি ম্যাচেই চলছে ক্যাচ মিসের মহড়া।

নিজেদেরই যখন এতো সমস্যা প্রতিপক্ষ নিয়ে ভাবার সময় কই! তবুও ভাবতে হয়। সিকান্দার রাজা যেন এই সিরিজের একাই রাজা। সেই সঙ্গে ইনোসেন্ট কাইয়া, রেগিস চাকাভাদের দাপুটে পারফরম্যান্স তো আছেই। এগুলো নিয়েও নিশ্চয়ই হোম ওয়ার্ক করে রেখেছে টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশ দলের আরেক সমস্যা ইনজুরি। যে কারণে প্রথম ওয়ানডের পর ঢাকা থেকে উড়িয়ে আনা হয়েছে নাঈম শেখ ও এবাদত হোসেনকে। দুজনেরই একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। ইনজুরিমুক্ত হলে ফিরতে পারেন মোস্তাফিজুর রহমানও।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit