মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি

পশ্চিমতীরে ২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিমতীরের নাবলুস শহরে মঙ্গলবার ভোরে এক অভিযানে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা।

ইসরাইলের দাবি, তারা আল-আকসা শহিদ ব্রিগেডের আস্তানায় হানা দিয়ে ইব্রাহীম আল-নাব্লুসি নামে সংগঠনের এক শীর্ষ নেতাসহ ২ ফিলিস্তিনিকে হত্যা করেছেন। খবর আল-আরাবিয়ার।
 
তাকে গুলি করে হত্যা করতে গিয়ে ইব্রাহীম আল-নাব্লুসির এক সহযোগীকেও হত্যা করেছে ইসরাইলি সেনারা।

এ সময় ইসরাইলি সেনাদের লক্ষ্য করে ফিলিস্তিনিরা পাথর ছুড়ে মারতে থাকলে তারা আরও ৩০ জন ফিলিস্তিনিকে গুলি করে আহত করেছে।

এর আগে গত শুক্রবার থেকে গাজায় চালানো টানা তিনদিন ইসরাইলি বিমান হামলায় নারী ও শিশুসহ ৪৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মিশরের মধ্যস্ততায় গত রোববার মধ্যরাত থেকে গাজায় যুদ্ধবিরতি চলছে। এর মধ্যেই আবার ইসরাইলি সেনারা ফিলিস্তিনিদের হত্যা করল। 

কিউএনবি/অনিমা/০৯.০৮.২০২২/বিকাল ৩.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit