মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়লেন পোলার্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বর্তমান সময়ের ক্রিকেটারদের বলা হয়ে থাকে ‘টি-টোয়েন্টির ফেরিওয়ালা’। বিশ্বের যেখানেই টি-টোয়েন্টি লিগ হোক না কেন, তাঁদের আধিপত্য থাকবেই। রেকর্ডের বিচারে ক্যারিবীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন ক্রিস গেইল ও কাইরন পোলার্ড। গতকাল রাতে টি-টোয়েন্টিতে আরো একটি রেকর্ড গড়লেন পোলার্ড।

ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৬০০ ম্যাচ খেলেছেন পোলার্ড। সোমবার লর্ডসে ইংল্যান্ডের একশ বলের ক্রিকেট দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের হয়ে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে খেলতে নেমে এ কীর্তি গড়েন সাবেক ক্যারিবীয় দলপতি। ১০০ বলের খেলা হলেও এটিকে পরিসংখ্যানে টি-টোয়েন্টি বলেই বিবেচনা করা হয়।

kalerkantho

এই ফরম্যাটে ম্যাচ খেলার রেকর্ডে পোলার্ডের আশপাশে কেউ নেই। তাঁর স্বদেশি ডোয়াইন ব্রাভো রয়েছেন দুই নম্বরে, খেলেছেন ৫৪৩টি ম্যাচ। এছাড়া ৫০০ ম্যাচ খেলতে পারেননি আর কোনো ক্রিকেটার।

মাইলফলকের দিনে একটি চার ও চারটি ছক্কার সাহায্যে ১১ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন পোলার্ড। তার দল জয় পেয়েছে ৫২ রানে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit