মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি

জেল থেকে বঙ্গমাতাকে লেখা বঙ্গবন্ধুর চিঠি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৭৫ Time View

ডেস্ক নিউজ : অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কঠিন সংগ্রাম আর আত্মত্যাগের মধ্য দিয়ে বাঙালি জাতিকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন। তিনি শুধু নেতা হিসেবে নয়, ব্যক্তি মানুষ হিসেবে, পিতামাতার অনুগত সন্তান হিসেবে, দায়িত্বশীল স্বামী ও স্নেহবৎসল পিতা হিসেবে এক অসাধারণ আকর্ষণীয় ব্যক্তিত্বও ছিলেন। বিভিন্ন সময়ে কারাগার থেকে লেখা বঙ্গবন্ধুর চিঠিপত্রেও সেই ব্যক্তিত্বের আলো প্রতিফলিত হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৯ সালে ঢাকা সেন্ট্রাল জেলে বন্দি থাকা অবস্থায় তার সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবকে চিঠি লিখেছিলেন। চিঠিটি ফেসবুকে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস। 

চিঠিটি হুবহু তুলে ধরা হলো- 
ঢাকা জেল, ১৬/৪/৫৯
রেণু,
আমার ভালোবাসা নিও। ঈদের পরে আমার সাথে দেখা করতে এসেছো, ছেলেমেয়েদের নিয়ে আসো নাই- কারণ তুমি ঈদ করো নাই, ছেলেমেয়েরাও করে নাই। খুবই অন্যায় করেছো, ছেলেমেয়েরা ঈদে একটু আনন্দ করতে চায়। কারণ সকলেই করে। তুমি বুঝতে পারো ওরা কত দুঃখ পেয়েছে। আব্বা ও মা শুনলে খুবই রাগ করবেন।

আগামী দেখার সময় ওদের সকলকে নিয়ে আসিও। কেন যে চিন্তা করো বুঝি না, আমার কবে মুক্তি হবে তার কোনো ঠিক নাই। তোমার একমাত্র কাজ হবে ছেলেমেয়েদের লেখাপড়া শিখান। টাকার দরকার হলে আব্বাকে লিখিও। কিছু কিছু মাসে মাসে দিতে পারবেন। হাচিনাকে (শেখ হাসিনা) মন দিয়ে পড়তে বলিও। কামালের স্বাস্থ্য মোটেই ভাল হচ্ছে না। ওকে নিয়ম মতো খেতে বলিও। জামাল যেন মন দিয়ে পড়ে, আর ছবি আঁকে। এবার একটা ছবি এঁকে যেন নিয়ে আসে, আমি দেখব।

রেহানা খুব দুষ্টু। ওকে কিছুদিন পরে স্কুলে দিয়ে দিও জামালের সাথে। যদি সময় পাও নিজেও একটু লেখাপড়া করিও। একাকী থাকতে একটু কষ্ট প্রথম প্রথম হতো, এখন অভ্যাস হয়ে গেছে। কোনো চিন্তা নাই। বসে বসে বই পড়ি। তোমার শরীরের প্রতি যত্ন নিও।
ইতি
তোমার মুজিব।

কিউএনবি/অনিমা/০৯.০৮.২০২২/বিকাল ৩.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit