মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

বঙ্গমাতা চিরকাল নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন : স্পিকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৪২ Time View

ডেস্ক নিউজ : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব আগামী দিনের নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন চিরকাল। নারীর রাজনৈতিক ক্ষমতায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেল কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের শুরুতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ‌্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন স্পিকার।

অনুষ্ঠানে বঙ্গমাতার ওপর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে ড.শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে অন্তরীন ছিলেন, তখন বেগম ফজিলাতুন নেছা মুজিব ছাত্রলীগকে দিক নির্দেশনা দিয়েছেন। আওয়ামী লীগকেও নানা ক্রান্তিলগ্নে দিক নির্দেশনা দিয়েছেন। বঙ্গবন্ধুকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অন্তরালে থেকে পরামর্শ প্রদান করেছেন বঙ্গমাতা।

অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব সহ ১৫ আগস্টের কালোরাতে বর্বর হত‌্যাকান্ডে নিহত সবার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। কনসাল জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আবদুল মুহিত, কাজী নাবিল আহমদ এমপি ও মেহের আফরোজ এমপি। অনুষ্ঠানে বক্তৃতা করেন গোলাম মেরাজ, ডা. মাসুদ, শিল্পী রথিন্দ্রনাথ রায়, শহীদ হাসান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন আজাদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইরিন পারভিন, প্রদীপ রঞ্জন কর ফাহিম রেজা নুর প্রমুখ।  

 

 

কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit