সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নওগাঁয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১২১ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নওগাঁয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃত্তিতে পুষ্পমাল্য প্রদান, এক মিনিট নিরাবতা পালন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক, সাধারন সম্পাদক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, যুগ্ম-সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল সহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকমীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, সিভিল সার্জন ডা: আবু হেনা মোহাম্মদ রাইহানুজ্জামান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতি, উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ উত্তম কুমার রায়সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit