রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

বঙ্গমাতার অবদান আমরা ভুলতে পারব না : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১২৬ Time View

ডেসক্ নিউজ : বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ভূমিকা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‌‘বঙ্গমাতা বাংলাদেশের জন্য যে অবদান রেখে গেছেন তা আমরা ভুলতে পারব না। বঙ্গবন্ধুকে সবসময় এগিয়ে যাওয়ার পরামর্শ দিতেন, সাহস দিতেন।’আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৯৬৬ সালে আমি যখন কলেজে ভর্তি হলাম তখনই ৬ দফার আন্দোলন শুরু হয়। বঙ্গবন্ধু তখনই বাংলাদেশের অত্যন্ত প্রিয় নেতা ছিলেন। তিনি মানুষের মনের কথা জানতেন। তিনি মানুষের দাবির কথা, অধিকারের কথা যখন তুলে ধরার চেষ্টা করতেন তখনই তাকে আটক করা হত।’আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সেই সময় ছাত্ররা একত্রিত হয়ে নেতাদের পরামর্শে ১১ দফা নিয়ে মুভমেন্ট শুরু করে। তেজগাঁওয়ের দায়িত্বে ছিলাম আমি। তখন আমরা দেখেছি, কতটা দুর্বার আন্দোলন হয়েছে। তখন তার নামে আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হয়, মূল উদ্দেশ্য ছিল তাকে ফাঁসিতে ঝুলানো।’ 

তিনি বলেন, ‘তখন পাকিস্তান বঙ্গবন্ধুকে গোলটেবিল বৈঠকে আমন্ত্রণ জানাল। কীভাবে? তিনি প্যারোলে মুক্তি নিয়ে যাবেন। বঙ্গমাতা বঙ্গবন্ধুকে আগলে রাখতেন। সমস্ত আন্দোলনের জন্যই তিনি তাকে সবসময় সহযোগিতা করতেন। তিনি (বঙ্গমাতা) আমাদের ছাত্রনেতাদের নির্দেশ দিলেন। বঙ্গবন্ধু প্যারোলে মুক্তি নিয়ে সেখানে যাবেন না। মুক্ত বঙ্গবন্ধু যাবেন। আন্দোলন আরও জোরদার করতে হবে। যেন বঙ্গবন্ধুকে ছাড়তে পাকিস্তান বাধ্য হয়। তখন আমি বঙ্গমাতাকে দেখেছি, তার নেতৃত্ব দেখেছি। ৫৫ বছর বয়সে দীর্ঘসময় কারাগারে ছিলেন বঙ্গবন্ধু। কিন্তু এ নিয়ে বঙ্গমাতার কোনো অভিযোগ ছিল না।’

মহিলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান প্রমুখ। 

 

 

কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit