বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান  ‎লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ২৩ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরন।

ডিমের সাদা অংশ অতিরিক্ত খেলে কি সমস্যা হতে পারে?

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৪০০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : প্রতিদিনের খাবারে অনেকেই ডিম খেয়ে থাকেন। বিশেষ করে স্বাস্থ্য সচেতনদের দিনই তো শুরু হয় ডিম দিয়ে। ক্যালোরি কম থাকলেও প্রচুর পুষ্টিগুণ রয়েছে ডিমে। তবে বিশেষজ্ঞদের মতে, ডিমের কুসুম অতিরিক্ত খাওয়া শরীরের জন্য বেশি ভালো নয়। এতে করে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যেতে পারে। এতে হৃদরোগের ঝুঁকি বাড়ে।

অন্যদিকে ডিমের সাদা অংশে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন বি। সেইসঙ্গে কোলেস্টেরলও থাকে না। যারা ওজন কমাতে চাচ্ছেন; তাদের জন্যও ডিমের সাদা অংশ অনেক উপকারী। কারণ কুসুম বাদ দিলে শুধু সাদা অংশে মাত্র কয়েক ক্যালোরি থাকে।

এজন্য পুষ্টিবিদরাও ডিমের সাদা অংশ খাওয়ার প্রতি উৎসাহিত করে থাকেন। ডিমের সাদা অংশ খাওয়ার রয়েছে অনেক উপকারিতা। ডিমের সাদা অংশ ক্যালসিয়ামে ভরপুর। এটি হাড়কে শক্তিশালী ও মজবুত করতে সহায়তা করে। এ সছাড়াও অস্টিওপোরোসিস, রিকেটস ও হাড়ের নানান গুরুতর সমস্যা দূর করতে সাহায্য করে।

রক্ত জমাট বাঁধার সমস্যায় ডিমের সাদা অংশ খুব উপকারী। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ পদার্থ থাকে। যা আপনার রক্ত সঞ্চালন বাড়াতে সহায়তা করে।

ডিমের সাদা অংশে রয়েছে পটাসিয়াম, যা হৃৎযন্ত্রের যেকোনো সমস্যা থেকে রক্ষা করে। এ ছাড়াও পটাসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।

এতে আরও রয়েছে আয়রন। মাথা ঘোরা বা ক্লান্ত বোধ করার মতো সমস্যা থাকলে ডিমের সাদা অংশ খেতে পারে। ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ সমৃদ্ধ এই খাদ্য আপনার শরীর থেকে ক্লান্তি দূর করবে।

শরীরচর্চা করেন যারা; তারা নিয়মিত ডিমের সাদা অংশ খেয়ে থাকেন। কারণ এটি প্রোটিনের ‘পাওয়ার হাউস’। এতে পেশি মজবুত হয়।

কিউএনবি/অনিমা/০৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit