স্পোর্টস ডেস্ক : কমনওয়েলথ গেমস নারী ক্রিকেটে অস্ট্রেলিয়ার কাছে মাত্র ৯ রানে হেরে গেছে ভারত। এ পরাজয়ে নারী ক্রিকেট ইভেন্টে স্বর্ণজয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল ভারতীয়দের। বার্মিংহ্যামে স্বর্ণপদক জিতল অস্ট্রেলিয়া। হেরে রৌপ্যপদক পেয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ভারতীয় নারী ক্রিকেট দলের। তৃতীয় হয়ে তাম্রপদক জিতেছেন নিউজিল্যান্ডের নারীরা।
তৃতীয় উইকেটে ১২.১ ওভারে ৯৬ রানের জুটি গড়ে হারমানপ্রিত ও জেমাইমা। ১১৮ রানে এ জুটি ভাঙার পরই ফের ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। জেমাইমা ৩৩ বলে ৩৩ রান ও ৪৩ বলে ৬৪ রানের ইনিংস খেলেন হারমানপ্রিত। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন অ্যাশলে গার্ডনার, মেগান স্কাটের শিকার ২ উইকেট। এর আগে অস্ট্রেলিয়ার পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৬১ রান করেন বেথ মুনি। এ ছাড়া মেগ ল্যানিং করেন ২৬ বলে ৩৬ রান। শেষ দিকে অ্যাশলে গার্ডনার ১৫ বলে ২৫ ও রাসেল হেইন্সের ১০ বলে ১৮ রান করলে ১৬২ রান টার্গেট দিতে পারে অস্ট্রেলিয়া।
ম্যাচ হাইলাইটস দেখুন –