শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে দেওয়া ইরানের ৭ দিনের রোডম্যাপে কী আছে জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: আইন কর্মকর্তা পদটির কাজ কী? ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫ নতুন রোগী হুথিদের হামলা, বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক-পাকিস্তানের তিন সেনাপ্রধান অস্ট্রেলিয়ার বিপক্ষে হার এড়ালেও র‌্যাঙ্কিংয়ে পতন ব্রাজিলের শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের ৪৮ ঘণ্টার মধ্যে সিইসির পদত্যাগ দাবি, অন্যথায় ভারতজুড়ে আন্দোলনের হুমকি

ঘুমাতে যাওয়ার আগে নারকেল তেল মাখেন! ক্ষতি হচ্ছে না তো?

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১৪৭ Time View

লাইফ ষ্টাইল রডস্ক ডেস্ক : চুলের যত্নে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় নারকেল তেল। দীর্ঘ সময় ধরেই এই তেলের ব্যবহার হয়ে আসছে চুলের যত্নে। ত্বকের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান করতে এটি অত্যন্ত উপকারি একটি উপাদান।

শুধু ত্বক নয়, চুল এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে নারকেল তেলের ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে রাতে ঘুমাতে যাওয়ার আগে নারকেল তেল মাখলে কী কোনো ক্ষতি হয়?

রাত্রিকালীন রূপরুটিনে অনেকেই ময়েশ্চারাইজার হিসাবে ত্বকে নারকেল তেল মেখে থাকেন। চোখের নীচের ফোলা ভাব, ত্বকের বলিরেখা, মেচতা দূর করতেও নারকেল তেল বেশ উপকারি। এমনকি, মেকআপ তুলতেও অনেকে নারকেল তেল ব্যবহার করে থাকেন। 

কেউ কেউ আবার নাইটক্রিম হিসাবে ব্যবহার করেন নারকেল তেল। লরিক অ্যাসিড সমৃদ্ধ নারকেল তেল ত্বকের কোলাজেন বৃদ্ধি করে। এর প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য ত্বকের বিভিন্ন সংক্রমণ দূর করে। নারকেল তেলে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাট। দীর্ঘ ক্ষণ ধরে নারকেল তেলের এই ফ্যাট ত্বকের ছিদ্রমুখ বন্ধ করে দেয়। নারকেল তেল স্পর্শকাতর ত্বকের জন্য ব্রণ বা অ্যালার্জির কারণ হতে পারে। 

এছাড়া, যাদের ত্বক অত্যন্ত ব্রণ প্রবণ এবং তৈলাক্ত, ত্বকের যত্ন নিতে তাদের নারকেল তেল এড়িয়ে চলাই ভাল। ত্বকের র‌্যাশ, লালচে ভাব দেখা দিতে পারে। নারকেল তেল প্রদাহ-বিরোধী হলেও তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে প্রদাহজনিত নানা সমস্যার সৃষ্টি করতে পারে। সূত্র: আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/০৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit