শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন

ভক্তের কাণ্ডে বিস্মিত শাহরুখ

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১২৩ Time View

বিনোদন ডেস্ক : তারকা হওয়ায় ভক্তদের উৎপাত হাসিমুখেই সহ্য করতে হয়। কিন্তু মাঝে মাঝে মেজাজ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। তেমনটাই ঘটেছে শাহরুখ খানের সঙ্গে। রবিবার সন্ধ্যায় মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে বলিউডের কিং খানকে। সঙ্গে ছিল দুই ছেলে আরিয়ান ও আব্রাম। বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন তারা। ছোট ছেলে আব্রামের হাত ধরে ছিলেন শাহরুখ। আরিয়ান ছিলেন পেছনে।

এসময় এক ভক্ত শাহরুখকে জোর করে থামিয়ে সেলফি তোলার চেষ্টা করেন। শাহরুখের হাত ধরারও চেষ্টা করেন তিনি। ঘটনায় আকস্মিকতায় বিস্মিত হয়ে পড়েন শাহরুখ। তিনি পেছনে সরে যান। তবে ওই ভক্তকে কিছু বলেননি তিনি। এসময় পেছনে থাকা আরিয়ান বাবা শাহরুখের পাশে চলে এসে তার হাত ধরেন। দ্রুতই তারা গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন। ওই ঘটনা ভিডিও প্রকাশ্যে আসার পর অনেকেই ওই ভক্তের আচরণের নিন্দা জানিয়েছেন।  

আরিয়ান মাদককাণ্ডে কারাগারে যাওয়ার পর ক্যামেরা থেকে দূরে ছিলেন শাহরুখ। খুব কমই আরিয়ান ও শাহরুখকে একসঙ্গে দেখা গেছে। তবে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন তারা। আগামী বছর তিনটি ছবি মুক্তি পাবে শাহরুখের। আরিয়ানও চিত্রনাট্যকার হিসেবে ক্যারিয়ার শুরু করবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit