মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

সপ্তাহে এক দিন বন্ধ থাকবে শিল্পকারখানা

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১২৬ Time View

ডেস্কনিউজঃ বিদ্যুতের লোডশেডিং সমন্বয়ে এলাকাভেদে সপ্তাহে এক দিন শিল্পকারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেটি হবে একেক এলাকায় একেক দিন।

রোববার (৭ আগস্ট) বিদ্যুৎ ভবনে ব্যবসায়ী নেতাদের সাথে এ বিষয়ে সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রতিমন্ত্রী বলেন, ‘এ সমস্যাটা সাময়িক। বিদ্যুৎ বিভাগ মনে করছে আগামী মাস থেকে লোডশেডিং থেকে ধীরে ধীরে বের হয়ে আসবে। এখন যেমন আছি, আগের থেকে অনেক ভালো অবস্থা হবে।’

সভায় অন্যদের মধ্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র জ্যেষ্ঠ সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ’র পরিচালক রাজীব হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।

কিউএনবি/বিপুল/০৭.০৮.২০২২/ রাত ৮.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit