সোমবার, ২৫ মে ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

কেশবপুরে পৌর আইন অমান্য করে জমি জবর দখলের অভিযোগ

নার্গিস পারভিন, কেশবপুর (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৪৬ Time View

নার্গিস পারভিন, কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরে পৌর আইন অমান্য করে জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় আলতাপোল গ্রামের আব্দুস সালাম বিশ্বাসের পূত্র শফিকুল ইসলাম বাদি হয়ে রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, পৌর সভার আলতাপোল গ্রামের মৃত মকছেদ আলী বিশ্বাসের পূত্র আব্দুস সালাম বিশ্বাস ২০-০৫-১৯৯২ সালে সাবদিয়া গ্রামের মৃত সৈয়দ আলী মোড়লের পূত্র গোলাম হোসেন মোড়লের নিকট থেকে সাবদিয়া মৌজায় ৭টি দাগে ৩৪ শতক জমি ক্রয় করে। সেই থেকে আব্দুস সালাম বিশ্বাস আপোষে ৪৬৬ নং দাগে ৩১ শতক জমি ভোগ দখল করে আসছে।

২০২০ সালে বিবাদি সাখাওয়াত হোসেন কুদ্দুস এর ফুফাতো ভাই ও বোন জামাই নূরুল ইসলাম তার শ্বশুর ও মায়ের অংশ বাবদ ৪৬৬ নং দাগে ৩১ শতক জমির মধ্যে ৬ শতক জমি দখল করে নেয়। পরবর্তী সময়ে বিবাদির ওয়ারেশ মিজানুর রহমানের ১ দশমিক ৮৬ শতক জমি বিক্রি করে দেয় এবং সর্বশেষ বিবাদির আরেক চাচা মকছেদ মোড়লের ওয়ারেশগন ১৪ শতক জমি দখল করে। যার ফলে নিরুপায় হয়ে গত ১৩ জুলাই কেশবপুর পৌরসভায় আব্দুস সালাম বিশ্বাসের পূত্র শফিকুল ইসলাম বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।

পৌরসভার পক্ষ থেকে পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু, পৌর কাউন্সিলর জি এম কবির হোসেন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর খাদিজা খাতুনের উপস্থিতিতে ৪ আগস্ট তারিখে জমি মেপে সীমানা নির্ধারণ করে দেয়। পৌর আইন অমান্য করে বিবাদি সিমানা পিলার উঠিয়ে দিলে পৌরসভার পক্ষ থেকে আব্দুস সালাম বিশ্বাসের পক্ষে প্রতিবেদন প্রদান করে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit