শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

ফেসবুকে পিস্তলের ছবি আপলোড করায় এক তরুণ আটক  

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৭৬ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে নিজের ফেসবুকে পিস্তলের ছবি আপলোড করায় এক তরুণকে আটক করেছে পুলিশ। আটককৃত সোহরাব হোসেন মাহি (২০) উপজেলার ৩ং পরকোট ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের দক্ষিণ রামদেবপুর গ্রামের মোল্লা বাড়ির মৃত সামছুল আলম মোল্লার ছেলে। শনিবার (৬ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার পরকোট ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। এর আগে,গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজের Sohorab Hoshain Mahe নামে ফেসবুক আইডির হিস্টোরিতে একটি পিস্তলের ছবি আপলোড করে সে।

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি বলেন, আটক মাহি গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজের Sohorab Hoshain Mahe নামে ফেসবুক আইডির হিস্টোরিতে একটি পিস্তলের ছবি আপলোড করে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে কখনো মোবাইল হারিয়ে গিয়াছে আবার কখনো অন্য ফেসবুক গ্যালারি থেকে পিস্তলের ছবি আপলোড করেছে বলে ভিন্ন ভিন্ন কথা বলে। এসপি আরও বলেন,তার বক্তব্যে অসংলগ্ন ও সন্দেহ হওয়ায় এবং পিস্তলের ছবি আপলোডের বিষয়ে কোন সদুত্তর দিতে না পারায় তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ধৃত করে থানা হাজত খানায় রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কিউএনবি/অনিমা/০৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit