সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

আমদানি শুরু কাঁচামরিচের, কমেছে দাম

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। দেশের বাজারে হঠাৎ করে কাঁচামরিচের সরবরাহ কমে যাওয়ায় দাম বৃদ্ধি পায়। যার ফলে বাংলাদেশ সরকার ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে।

শনিবার (৬ আগস্ট) দুপুরে ভারত থেকে ছয়টি ট্রাকে ৬০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়। ভারত থেকে কাঁচামরিচ আমদানির ফলে দেশি কাঁচামরিচের দামও কমতে শুরু করেছে। কেজিপ্রতি ২০ টাকা কমে দেশি কাঁচামরিচ ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার কামরুল ইসলাম বলেন, দেশের কৃষকের স্বার্থ বিবেচনায় গত বছরের ১০ নভেম্বর ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ হয়। দেশের বাজারে কাঁচামরিচের দাম ঊর্ধ্বগতির কারণে ফের ভারত থেকে কাঁচামরিচ আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এখন পর্যন্ত হিলি স্থলবন্দরের দুজন আমদানিকারক দুই হাজার মেট্রিক টন কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছেন।

হিলি স্থলবন্দরের এক কাঁচামরিচ আমদানিকারক জানান, কিছুদিন থেকে বাড়তে থাকে কাঁচামরিচের দাম। বাজারে পর্যাপ্ত সরবরাহ এবং দাম ক্রেতাদের নাগালের মধ্যে রাখতে ভারত থেকে কাঁচামরিচ আমদানি করা হচ্ছে। শনিবার দুপুরে বন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। খালাসের পর আমদানি করা কাঁচামরিচ বন্দর থেকে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।

সেখানকার এক কাঁচামরিচ বিক্রেতা জানান, ভারত থেকে কাঁচামরিচ আমদানির ফলে দেশি কাঁচামরিচের দাম কমতে শুরু করেছে। একদিনের ব্যবধানে কেজিপ্রতি কমেছে ২০ টাকা। গতকাল যে দেশি কাঁচামরিচ কেজিপ্রতি বিক্রি হয়েছিল ২৪০ টাকা। এখন তা বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজি দরে। ভারত থেকে কাঁচামরিচ আমদানি স্বাভাবিক থাকলে আরও দাম কমবে।

কিউএনবি/অনিমা/০৬.০৮.২০২২/সন্ধ্যা ৬.৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit