সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

থাইল্যান্ডে নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে, এছাড়া আহত হয়েছেন আরও ৩৫ জন। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ব্যাংককের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত নাইট ক্লাবটিতে আগুন ছড়িয়ে পড়লে এ ঘটনা ঘটে।

থাই পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। বলা হয়েছে, রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বে অবস্থিত থাইল্যান্ডের চোনবুরি প্রদেশের একটি নাইটক্লাবে বৃহস্পতিবার আগুন লেগে ১৩ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন বলে দেশটির একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

কর্নেল উত্তিপং সোমজাই রয়টার্সকে ফোনে জানান, নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতরা সবাই থাই নাগরিক। এদিকে, ব্যাংকক পোস্ট জানিয়েছে, অগ্নিকাণ্ডে ১৩ জন নিহত হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৯ জন ও নারী ৪ জন। আহত হয়েছেন আরও ৪১ জন। 

সূত্র : রয়টার্স ও সিএনএন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit