বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

আখাউড়ায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পরিচিতি সভা অনুষ্ঠিত

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ২০৯ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন আখাউড়া উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আখাউড়া কলেজপাড়া গ্রিন ভ্যালি স্কুলের হল রুমে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন আখাউড়া উপজেলা শাখার সভাপতি মোঃ এরফানুল ইসলাম শরীফ। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন আখাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম তুরান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মুন্সি সাব্বির আহাম্মেদ। 
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন আখাউড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মোতাহার হোসেন খাঁন হাসান এর বিশেষ ব্যাবস্থাপনায় পরিচালিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাবেদ ওমর, সাংগঠনিক সম্পাদক মোঃ এমরান হাজারী।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন আখাউড়া শাখার উপ শিক্ষা সম্পাদক শিরিন আক্তার, গ্রন্থাগার সম্পাদক সেফালী বেগম, উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিউদ্দিন ভূইয়া, উপ-প্রচার সম্পাদক এফএ সোহাগ সরকার, উপ- দপ্তর সম্পাদক মোঃ কবির ভূইয়া, সহ-সভাপতি মোছাঃ মিনা ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোসলেম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আসারুজ্জামান খোকন, শিক্ষা সম্পাদক শেখ মনির হোসেন নিজাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান খাঁন আতিক, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল আহাম্মেদ, সহ-সভাপতি মোঃ মনির হোসেন সহ আরো অনেকে। 
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশে কিন্ডারগার্টেন স্কুলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় শিক্ষা বিস্তারে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের প্রশিক্ষনের প্রয়োজনীয়তা সহ নানাবিধ সমস্যার সমাধান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এছাড়াও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সংগঠন টি ভবিষ্যতে আরো সুন্দরভাবে পরিচালিত করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা। 

 

 

কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit