শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
বিভক্ত হয়ে অস্তিত্ব সংকটের মুখে মুসলিম ব্রাদারহুড হাসপাতালে শ্বেতা তিওয়ারী, কী হয়েছে? ১০ গুণ বেশি পারিশ্রমিক নিলেন ইমরান হাশমি, শাবানা আজমিকে ছাড়ালেন দিশা পাটানি নওগাঁয় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বালুবাহী গাড়ি উল্টে ৪ শিশু নদীতে, জীবিত উদ্ধার ৩ নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য  সহ ২ জন আটক  দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নতুন ক‌মি‌টি‌কে সাদ‌রে গ্রহণের আহ্বান, বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতি রা‌কি‌বের ৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন তামিম খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

শাহজাহান সেলিম বুলবুলকে মিশিগান বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৩০৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : যুক্তরাষ্ট্রে সফররত কানাইঘাট প্রেসক্লাব এর সভাপতি ও এশিয়ান টেলিভিশন সিলেট প্রতিনিধি শাহজাহান সেলিম বুলবুলকে মিশিগান বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমাবার (১ আগস্ট) স্থানীয় সময় রাত ৯টায় হ্যামট্রামেক সিটির একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে শাহজাহান সেলিম বুলবুলকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন মিশিগান বাংলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। এসময় মিশিগান বাংলা প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শাহজাহান সেলিম বুলবুল মিশিগান বাংলা প্রেসক্লাব এর সংবর্ধনায় মুগ্ধ হয়ে তিনি প্রেসক্লাব নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।

মিশিগান বাংলা প্রেসক্লাব সভাপতি সৈয়দ শাহেদুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাব সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এনটিভি প্রতিনিধি সেলিম আহমদ, আরটিভি যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামরুজ্জামান হেলাল, সুপ্রভাত মিশিগান সম্পাদক চিন্ময় আচার্য্য, জনকন্ঠের রফিকুল হাসান চৌধুরী তুহিন, বাংলাদেশ প্রতিদিনের আশিকুর রহমান, ঢাকা পোস্টের তোফায়েল রেজা সোহেল, প্রথম আলো’র সৈয়দ আসাদুজ্জামান সুহান, মানবকন্ঠের সাহেল আহমেদ, জালালাবাদের সুলায়মান আল মাহমুদ, টিভিএনের মাহফুজুর রহমান শাহীন ও মুজিবুর রহমান শাহীন।

সংবর্ধিত অতিথির বক্তব্যে সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল বলেন, প্রবাসে থেকেও বাংলাদেশীরা নিজ মাতৃভুমি ও স্বজনদের সদা স্মরণে রাখেন। প্রবাসী ভাইদের রেমিটেন্সে দেশের অর্থনীতির চাকা সচল হয়। প্রবাসীরা আমাদের অহংকার ও গৌরবের অন্যতম শক্তিশালী অংশীদার। দেশের যে কোন দুর্যোগে প্রবাসী ভাইবোনেরা আমাদের জন্য তাদের সামর্থ্যের সবটুকু উজাড় করে সহযোগিতার হাত প্রসারিত করেন। প্রবাসীদের এই ভালবাসা চিরকাল অটুট থাকুক এই প্রত্যাশা করি। মিশিগান বাংলা প্রেসক্লাবের সাংবাদিকদের ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় হোক এবং স্থানীয় বাংলাদেশী কমিউনিটির সুযোগ সুবিধা নিশ্চিত ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। এমন আয়োজনের জন্য সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit