শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে

লিঙ্গভেদ নিপাত যাক, বার্তা দিতে ধুতি-পাঞ্জাবিতে স্বস্তিকা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১১৬ Time View

বিনোদন ডেস্ক : ‘বাবু’ সাজে ‘বিবি’র বাবুয়ানি! কালো বেনিয়ান পাঞ্জাবি-সরু পাড়ের চুনোট ধুতিতে চূড়ান্ত বেনিয়ম স্বস্তিকা মুখোপাধ্যায়! লিঙ্গভেদ মুছলেন এ ভাবেই।

পর্দায় তিনি আপাদমস্তক সনাতনী নারী, ‘শ্রীমতী’। বাস্তবে তারই ‘পুরুষালি’ বেশবাস! স্বস্তিকা মুখোপাধ্যায়। যিনি হারতে শেখেননি! তার অভিযোগ, বিনোদন দুনিয়ার রাজনীতিতে তিনি নাকি কোণঠাসা। সেই অভিনেত্রীরই নয়া রূপ দেখে চমকে গিয়েছে সবাই! ‘বিবি’ স্বস্তিকা এ দিন পোশাকশিল্পী অভিষেক রায়ের সৌজন্যে ‘বাবু’! কী ভাবে? কালো বেনিয়ান পাঞ্জাবি আর দুধসাদা চুনোট ধুতিতে। পায়ে কোলাপুরি চটি। নাক, গলা, আঙুলে ঝলমলে পাথরের মিনাকারি গয়না। স্বস্তিকা অনন্যা।

আনন্দবাজার অনলাইনকে অভিষেক জানিয়েছেন, লিঙ্গভেদ মোছার বার্তা দিতে চেয়েছেন এ দিন। ইদানীং, পুরুষ অনায়াসে নারীর জন্য তৈরি বারোহাতি শাড়িতে নিজেকে জড়াচ্ছেন! দাড়ি-গোঁফ শোভিত চেহারাতেই ঘাড়ের কাছে হাতখোঁপা। তারা পারলে নারী নয় কেন? আর এমন বৈপ্লবিক বার্তা তো স্বস্তিকাই দিতে পারেন! তাই তাকেই মনের মতো করে সাজিয়েছেন ‘পুরুষালি’ পোশাকে। যদিও এর আগে লিঙ্গসাম্যের কথা একাধিক বার বলেছেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীও।

নুসরাত জাহানও ‘গৌরবের মাস’ এ তার ব্যক্তিগত দুই রূপসজ্জা শিল্পীর সমর্থনে বার্তা দিয়েছিলেন। তবে মিমি বা নুসরাত পর্দার ‘শ্রীমতী’র মতো পুরুষবেশ ধারণ করেননি।

অভিষেক নিজে সর্বদা কালো পাঞ্জাবি পরেন। কালো ওর প্রিয় রং। তাই কি একই রং স্বস্তিকার পরনেও? শিল্পীর কথায়, ‘‘বার্তা দেওয়ার একাধিক রঙের মধ্যে কালোও ছিল। সাদা-কালো জুটিও আজীবনের। তাই কালো পাঞ্জাবির সঙ্গে মানানসই চুনোট ধুতির পাড়ে সূক্ষ্ম কালো সুতোর কাজ। তথাকথিত ধাক্কাপাড় নয় কিন্তু।’’ এই সাজে স্বস্তিকা নিন্দিত না নন্দিত?

অভিষেকের দাবি, প্রথমে সবাই থমকে গিয়েছিলেন। কিন্তু স্বস্তিকা তো স্বস্তিকাই। তাই নিজের জোরে সবার হাততালি আদায় করে নিয়েছেন। নায়িকা নিজে কী বলছেন? স্বস্তিকার মতে, ‘নারী প্রতি দিনই দেবী। অস্বীকার করার উপায় নেই। বিশ্বাস করুন, আমরা শক্তিশালী। এর জন্য যাচাইয়ের প্রয়োজন নেই।’

সূত্র: আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/০২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit