রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম
কেনিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় এমপিসহ ৬ জনের মৃত্যু ইরানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে তিন শীর্ষ নেতা কানাডার ক্যালগেরি’র সেলেসটিয়া প্রোডাকশন হাউজের ইফতার মাহফিল মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিয়ে সরকার উদ্বিগ্ন: পররাষ্ট্র মন্ত্রণালয় বাজার মনিটরিং ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর এনসিপির ইফতার মাহফিলে নানা শ্রেণী পেশার মানুষের ঢল খামেনি বেঁচে আছেন, শিগগিরই বক্তব্য দেবেন আমিরাত কেন ইরানের নিশানায়, নেপথ্যে কি বিশ্বাসঘাতকতা? ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতে বিশ্ব প্রতিক্রিয়া ইরানিদের স্বাধীনতা চাই, হামলা প্রসঙ্গে বললেন ট্রাম্প

লিবিয়ায় তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৬

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলে সোমবার তেলবাহী একটি ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ছয়জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এএফপি এ খবর জানিয়েছে।

বিস্ফোরণের কারণ জানা যায়নি, তবে অনলাইনে ভিডিও ফুটেজে দেখা যায়, লিবিয়ার বেন্ত বায়াহ জেলার একটি পেট্রোল স্টেশনে তেল সরবরাহ করতে আসা ওই ট্যাঙ্কারের চারদিকে লোকজন হুমড়ি খেয়ে পড়লে এ বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে বিস্ফোরণের পর, মানুষের ভীড়ে সেখানে পদপিষ্ঠের দুর্ঘটনাও ঘটে এবং অনেক গাড়িতে আগুন ধরে যায়। 

লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রধান নগরীর সাবহা হাসপাতালের এক কর্মকর্তা এএফপি’কে বলেন, ওই ট্রাক বিস্ফোরণে ছয়জন প্রাণ হারান। হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ফেসবুকে দেওয়া বার্তায় জানা যায়, এ দুর্ঘটনায় ৫০ জনের বেশি আহত হয়েছেন। তাদেরকে সাবহা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ফেসবুক বার্তায় মৃতের সংখ্যা উল্লেখ করা হয়নি।

এদিকে রাজধানী ত্রিপোলির কয়েকশ’ কিলোমিটার দূরে অবস্থিত সাবহা জেলার নিরাপত্তা সূত্র জানায়, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক। লিবিয়ার অর্ন্তবর্তী সরকারের প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দবিবাহ টুইটার বার্তায় জানান, তার সরকার এ ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

কিউএনবি/অনিমা/০২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ৭:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit