বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

আখাউড়ায় বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১৩৯ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পীর সৈয়দ বাহাউদ্দীন  সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পীর সৈয়দ বাহাউদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩–১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের ভাইস  চেয়ারম্যান মুরাদ হোসেন ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসির সফিক আলেয়া।  এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান , সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আবু ইউসুফ নূরুল্লা।

উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি মাহাতাব মিয়া, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবু কাউসার ভুঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, এছাড়াও উপ‌জেলা বি‌ভিন্ন প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক/শি‌ক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit