শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

২৭ মিনিটেই হিগুয়েনের হ্যাট্রিক

Reporter Name
  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১০৩ Time View

স্পোর্টস ডেস্ক : ২০১৯ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও ফুরিয়ে যাননি এখনও- সে কথাই যেন মনে করিয়ে দিলেন গঞ্জালো হিগুয়েন। আর্জেন্টাইন এই সাবেক তারকা বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মিয়ামির হয়ে। রবিবার রাতে সিনসিনাটির বিপক্ষে করেন হ্যাট্রিক। সেটিও করেন মাত্র ২৭ মিনিটেই। 

ফ্লোরিডার লকহার্ট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ম্যাচটিতে হয় মোট আটটি গোল। দুই দলই সমান ৪টি করে গোল পায়। দারুণ রোমাঞ্চকর এই ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিকের করেন হিগুয়েন। প্রথম গোল করেন ২৩ মিনিটে, দ্বিতীয়টি ৩৭ মিনিটে এবং শেষ গোল করেন প্রথমার্ধের অতিরিক্ত সময়ে।

প্রথম গোলটা প্রায় ২০ মিটার দূর থেকে করেন দুর্দান্ত ফ্রি কিকে। দ্বিতীয় গোলটা করেন প্রতিপক্ষের ডিফেন্স আর গোলরক্ষককে বোকা বানিয়ে নিখুঁত পাসিংয়ে। শেষেরটা স্পট কিক থেকে।

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit