মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
পোল্যান্ডে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও সেনা পাঠাচ্ছে সুইডেন ‘বাংলা একাডেমি ফন্ট’ এর উদ্বোধন ইতালির নামে মালয়েশিয়ায় পাচার দুইজন গ্রেপ্তার  শার্শায় কভারভ্যান নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় হেলফার নিহত শার্শায় নেশাজাতীয় ২শ বোতল সিরাপসহ আটক ২ এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে  পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই নওগাঁয় হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড পাহাড় কেটে ইটভাটা, রাঙামাটিতে আ;লীগ নেতাসহ সাবেক চেয়ারম্যানকে আসামী করে মামলা কান্না থেকে কিংবদন্তি—আর্জেন্টিনার জার্সিতে মেসির মহাকাব্যিক যাত্রা মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা।

নোয়াখালীতে নববধূর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১৫২ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে বিয়ের তিন মাসের মাথায় শাহরিয়ার ইসলাম অবনি (২২) নামে এক নববধূ গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে। রোববার (৩১ জুলাই) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।  এর আগে, গতকাল শনিবার দুপুরের দিকে সেনবাগ পৌরসভার অস্ট্রোদ্রোন গ্রামের দরগা সংলগ্ন একটি পরিত্যাক্ত বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত অবনি ওই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে ও কাদরা ইউনিয়নের ভাটিরচর গ্রামের মান্নান মেম্বার বাড়ির যোবায়ের স্ত্রী। তিন মাস আগে প্রেমের সম্পর্কে অবনি ও যোবায়ের বিয়ে হয়েছিল।

স্থানীয়রা জানায়, খবর পেয়ে পুলিশ শনিবার রাতে অবনির লাশ পিতার বাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং রোববার সকালে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ঘটনার দিন শনিবার বিকেল অনুমানিক ৩টা সময় পারিবারের লোকজনের অজান্তে অবনি পিতার বাড়ির পাশ্বে একটি পরিত্যাক্ত ঘরের আড়ার সাথে গালায় ফাঁস দেয়। পরে অবনিখে দেখতে না পেযে তার মা খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী একটি পরিত্যাক্ত ঘরে গিয়ে দেখেন মেয়ে অবনি ফাঁস দিয়ে ঝুলছে।  

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/০১.০৮.২০২২/সকাল ১০.৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit