মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

পেলোসির এশিয়া সফর শুরু, তাইওয়ান নিয়ে নিশ্চুপ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১৩৩ Time View

ডেস্কনিউজঃ মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এশিয়া সফর শুরু করছেন। তার অফিসের তথ্য অনুসারে তিনি সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপান পরিদর্শন করবেন। কিন্তু এই সফরে তিনি তাইওয়ান যাচ্ছেন কিনা তার উল্লেখ নেই বলে বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে।

পেলোসি তাইওয়ান সফর করতে পারেন বলে ব্যাপক জল্পনা চলছে। এই নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্য উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। ইতোমধ্যে চীন হুঁশিয়ারি দিয়েছে, পেলোসি

তাইওয়ান সফরে গেলে ‘গুরুতর পরিণতি’ হতে পারে। গত ২৫ বছরে কোন উচ্চপদস্থ মার্কিন নির্বাচিত কর্মকর্তা তাইওয়ান পরিদর্শন করেনি।

পেলোসি টুইট করেছেন, তার এই সফর আমেরিকার অটুট প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করবে তাদের এ অঞ্চলের মিত্র ও বন্ধুদের প্রতি। তার এই সফরটি ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে কেন্দ্র করে হবে।

চীন তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে। দেশটির আশা, এই দেশ তাদের অংশ হয়ে উঠবে। চলতি বছরের এপ্রিলে ছয় মার্কিন আইনপ্রণেতা তাইওয়ানে আকস্মিক সফর করেছিলেন।

গত এপ্রিলে পেলোসির তাইওয়ান পরিদর্শন করার কথা ছিল কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় তার এই সফর স্থগিত করতে হয়। এই মাসের শুরুর দিকে তিনি তাইওয়ানের প্রতি সমর্থন দেখাতে বলেছিলেন।

তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পেলোসির তাইওয়ান সফর ভাল ধারণা নয় বলে মন্তব্য করেন।

কিউএনবি/বিপুল/৩১.০৭.২০২২/ সন্ধ্যা ৬.৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit