সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

সৌদিতে আরো এক বাংলাদেশি হাজির মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : হজ পালন শেষে সৌদি আরবে আরো এক হজযাত্রী মারা গেছেন। এদিকে হজের পর দেশে ফিরেছেন ৩৯ হাজার ৭০ হজযাত্রী। আজ রবিবার (৩১ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে। বুলেটিন সূত্রে জানা যায়, গতকাল শনিবার (৩০ জুলাই) মদিনায় মারা যান মেহেরপুর জেলার মো. আবু তালেব মোল্লা। তার বয়স হয়েছিল ৫৬ বছর। আবু তালেবের পাসপোর্ট নম্বর-EA0749782।

এদিকে গত ১৭ দিনে ১০৯টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৯ হাজার ৭০ হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৯টি, সৌদি এয়ারলাইনসের ৪৫টি ও ফ্লাইনাস এয়ারলাইনসের পাঁচটি ফ্লাইট রয়েছে।  গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী। এরপর গত ১৪ জুলাই থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয়। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট। এখন পর্যন্ত হজে গিয়ে সৌদিতে মারা যাওয়া বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ২৫। এর মধ্যে পুরুষ ১৮ ও নারী সাতজন। তাদের মধ্যে মক্কায় ১৯, মদিনায় চার ও জেদ্দায় দুজন মারা যান।

তারা হলেন ঢাকার বিউটি বেগম, মাদারীপুরের শিবচরের লায়লা আক্তার, রংপুরের পীরগাছার আবদুল জলিল খান, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, রাজধানীর বাড্ডা সাঁতারকুল এলাকার মোছা. ফাতেমা বেগম, নোয়াখালী জেলার নুরুল আমিন, চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির, টাঙ্গাইলের মো. আব্দুল গফুর মিয়া, ঢাকা জেলার তপন খন্দকার, সিরাজগঞ্জের কামারখন্দের মো. রফিকুল ইসলাম, রংপুরের মো. খয়বর হোসেন, নওগাঁর মো. আব্দুল মোত্তালিব, ব্রাহ্মণবাড়িয়ার শিরিনা আক্তার, সিলেটের মো. ফয়জুর রহমান, টাঙ্গাইল জেলার মো. মোস্তাফিজুর রহমান, ঢাকা জেলার ফারজিন সুলতানা, ঢাকা জেলার মোরশেদ হাসান সিদ্দিকী, ময়মনসিংহ জেলার মোছা. মমতাজ বেগম, নওগাঁর মো. নাজিম উদ্দীন এবং সর্বশেষ মেহেরপুরের মো. আবু তালেব মোল্লা।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit