সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

‘মানবীয় গুণাবলির ওপর দেশের উন্নয়ন-অগ্রগতি নির্ভরশীল’

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ১৪৮ Time View

ডেস্ক নিউজ : ‘দেশের ভবিষ্যৎ নেতৃত্বের অংশীদার শিক্ষার্থীরা। ফলে শিক্ষাগত মান তথা মানবীয় গুণাবলির ওপর দেশের উন্নয়ন-অগ্রগতি নির্ভরশীল’ বলে মন্তব্য করেছেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিল্পী মোস্তাফিজুল হক। আজ শনিবার সকালে রাজধানীর উত্তরায় পলওয়েল কনভেনশন সেন্টারে আয়োজিত বিশ্ববিদ্যালয়টির সামার সেমিস্টার-২২-এর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক। তিনি বলেন, ‘তোমাদের সম্পৃক্ততা নিজ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিও সমুন্নত করে। বিশেষ করে মানবীয় গুণাবলিসম্পন্ন মানুষ হওয়ার মধ্যেই জীবনের সার্বিক সাফল্য নির্ভরশীল। তোমরা আমাদের পরিবারভুক্ত হওয়ার পর তোমাদের প্রতি আমাদের যে দায়িত্ব তথা প্রতিশ্রুতি, তা আমরা শতভাগ রক্ষার চেষ্টা করছি। ‘বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর শামসুন নাহারের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা. আহসানুল কবীর ও রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমানসহ বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাগণ এবং সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করে বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় দল চিরকুট। এই গ্রুপের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কালচারাল ফোরাম ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও সংগীত ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজিত আকর্ষণীয় র‌্যাফল ড্র অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit