মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
অর্থবছরের সময়কাল বদলাচ্ছে, এপ্রিল-মার্চ হবে নতুন অর্থবছর নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

বঙ্গবন্ধু টানেল খুলে দেওয়া হবে ডিসেম্বরে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ২৫৭ Time View

ডেস্কনিউজঃ কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল যান চলাচলের জন্য আগামী ডিসেম্বরে উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, চলতি বছরের অক্টোবরের শেষ দিকে বা নভেম্বরের প্রথম সপ্তাহে টানেলের একটি টিউব এবং ডিসেম্বরে দ্বিতীয় টিউবটিও খুলে দেওয়া হবে।

আজ শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সাম্প্রতিক নানা সংকটের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেন মন্ত্রিপরিষদসচিব।

মন্ত্রিপরিষদসচিব বলেন, টানেলের কাজ খুব সহজেই বাস্তবায়ন করা গেছে। এত বড় একটা প্রজেক্ট, নির্ধারিত সময়ে যে বাস্তবায়ন করা যাচ্ছে তা দেশের জন্য বড় সাফল্য। টানেলটা বাংলাদেশের জন্য মডেল হিসেবে চিহ্নিত হবে।

জ্বালানি তেলের দাম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ববাজারে দাম কমলে ইউরোপ-আমেরিকাতে দাম কমে যায়। আবার বাড়লে দাম বেড়ে যায়। কিন্তু আমাদের দেশে এই প্র্যাকটিসটা নেই। সরকার এখনো জ্বালানির দাম বাড়ানোর ঘোষণা দেয়নি। তবে পরিস্থিতি যদি ওই রকম হয় তখন সরকার হয়তো চিন্তাভাবনা করবে। তবে দাম এখনো বাড়ানো হয়নি।

মন্ত্রিপরিষদসচিব বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে এভাবে আর কখনো সাপ্লাই চ্যানেল বন্ধ হয়নি। স্বাভাবিকভাবে সব দেশের ওপর একটা প্রভাব পড়বে। এটা আমাদের সবাইকে মোকাবেলা করতে হবে। এসব বিষয় নিয়ে আজ আলোচনা করেছি।

তিনি বলেন, ব্যাংক আর খোলাবাজারে ডলারের দামের মধ্যে সামঞ্জস্য আনতে কাজ চলছে। গ্যাসের সংকট কাটাতেও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

কিউএনবি/বিপুল/২৯.০৭.২০২২/ রাত ১১.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit