সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান?

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ২২২ Time View
নোয়াখালী প্রতিনিধি :  নোয়াখালীর চাটখিল উপজেলায় সাবেক এক ইউপি চেয়ারম্যান আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত, তৌহিদুল ইসলাম (৪৩) উপজেলার ৩ নং পরকোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং একই ইউনিয়নের পূর্ব পরেকাট গ্রামের আবুল কাশেমের ছেলে।  বৃহস্পতিবার (২৮ জুলাই) গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে তাকে, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পরকোট ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পূর্ব পরকোট গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।   

পুলিশ জানায়, উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব পরকোট গ্রামের মৃত জহিরুল ইসলাম স্বপনের বসত ঘরে  নাফিস ইকবাল নামের এক ব্যক্তিকে গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম আটক করে মারধর করেন। এমন সংবাদে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিম নাফিস ইকবাল (১৬) কে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় সাবেক চেয়ারম্যান কর্তৃক তাকে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন ও মারধর করা হয়েছে। ভিকটিমের দেওয়া তথ্য মতে চাটখিল থানা পুলিশ চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী পাইপগান উদ্ধার করে এবং তাকে আটক করে থানায় নিয়ে আসে। অস্ত্র দিয়ে তার ভাতিজা নাফিস ইকবালকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন বলে জানা যায়। 

চাটখিল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃত সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।   

কিউএনবি/অনিমা/২৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ৯:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit