মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
পোল্যান্ডে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও সেনা পাঠাচ্ছে সুইডেন ‘বাংলা একাডেমি ফন্ট’ এর উদ্বোধন ইতালির নামে মালয়েশিয়ায় পাচার দুইজন গ্রেপ্তার  শার্শায় কভারভ্যান নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় হেলফার নিহত শার্শায় নেশাজাতীয় ২শ বোতল সিরাপসহ আটক ২ এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে  পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই নওগাঁয় হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড পাহাড় কেটে ইটভাটা, রাঙামাটিতে আ;লীগ নেতাসহ সাবেক চেয়ারম্যানকে আসামী করে মামলা কান্না থেকে কিংবদন্তি—আর্জেন্টিনার জার্সিতে মেসির মহাকাব্যিক যাত্রা মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা।

গৃহবধূকে লাঠি পেটার ভিডিও ভাইরাল,গ্রাম পুলিশ আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ১৯৯ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় এক গৃহবধূকে শ্লীলতাহানি ও পিটিয়ে আহত করার ভিডওচিত্র ফেসবুকে ভাইরাল হয়েছে।  এ ঘটনায়  অভিযুক্ত গ্রাম পুলিশকে আটক করেছে পুলিশ বুধবার দিবাগত রাতে উপজেলার কালাদরাপ ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।এর আগে গত ১৯ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালাদরাপ ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইউনুছের বাড়িতে এ ঘটনা ঘটে।  

ভুক্তভোগী সূত্রে জানা যায়,কালাদরাপ ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইউনুছের বাড়ির সীমানা নিয়ে পার্শবর্তী সাহাব উদ্দিনের সঙ্গে বিরোধ দেখা দেয়।গত ১৯ই জলাই সকাল সাড়ে ১০টার দিকে গ্রাম পুলিশ নুর হোসেন (নুর চৌকিদার) বাড়িতে এসে ডাকা-ডাকি করে নিজেই সাহাব উদ্দিনের  সীমানায় থাকা টিনের বেঁড়া ৪হাত উত্তরে সরিয়ে ফেলা শুরু করেন।ভুক্তভোগী আরও জানায়, ওই সময়ে বাড়িতে পুরুষ না থাকায় গৃহবধূ টিনের বেড়া সরাতে বাধা দিলে নুর হোসেন অকথ‍্য ভাষায় গালিগালাজ করে গৃহবধূ রুনা আক্তারকে এলোপাতাড়ি মারধর ও শ্লীলতাহানি করে। ওই সময় রুনার শৗর চিৎকার শুনে দেবর  সালাহ  উদ্দিন তাকে উদ্ধার করে। এ ঘটনায় ২৬জুলাই ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে গ্রাম পুলিশ নুর হোসেন বলেন,আমি চেয়ারম্যান ও মেম্বার আবু তাহের নির্দেশে সাহার উদ্দিনের সীমানার  টিনের বেড়া নির্ধারণ করতে যাই। ইউনুছের স্ত্রী আমাকে বাধা দেয়,তাই আমি তাকে সরাতে টিনে লাঠি দিয়ে পিটিয়েছি।  এ বিষয়ে ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আবু তাহের বলেন,চেয়ারম‍্যানের নির্দেশে আমি চৌকিদার কে সীমানা বুঝিয়ে দিতে বলি।  সে মহিলা কে পিটালে এটা তার ব‍্যাপার।কালাদরাপ ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত উল্ল‍্যা সেলিম বলেন, এটাত জায়গা জমির ঝামেলা। চৌকিদার কোন অন‍্যায় করলে এটার দায়ভার তার।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ বলেন, তদন্তে অভিযোগ প্রমাণ হলে তাকে চাকরি থেকে অব‍্যাহতি দেওয়াসহ আইনগত ব‍্যবস্হা নেওয়া হবে।সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন,গতকাল বুধবার রাতে অভিযুক্ত গ্রাম পুলিশকে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।  এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

কিউএনবি/অনিমা/২৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ৮:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit