বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আইশোস্পিডের বিরুদ্ধে তদন্ত করছে ফিফা শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেসির গোলে সমতায় আর্জেন্টিনা পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫

দুই দিনের ব্যবধানে আবারো বাড়লো স্বর্ণের দাম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১৬৬ Time View

ডেস্কনিউজঃ দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর করা হবে বলে বৃহস্পতিবার (২৮ জুলাই) জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন দাম অনুসারে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম করা হয়েছে ৮১ হাজার ২৯৮ টাকা।

নতুন দাম অনুসারে, ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৮১ হাজার ২৯৮ টাকা। ২১ ক্যারেটের দাম ৭৭ হাজার ৫৬৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৬৬ হাজার ৪৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৫৫ হাজার ১৭০ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বেড়েছে। এ পরিস্থিতিতে ২৮ জুলাই বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এক সভা করে। সেখানে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়।

এছাড়া স্বর্ণালংকার বিক্রির সময় ক্রেতাসাধারণের কাছ থেকে প্রতি গ্রামে সর্বনিম্ন ৩০০ টাকা মজুরি গ্রহণ করার অনুরোধ করেছে বাজুস।

এর আগে গত মঙ্গলবার (২৬ জুলাই) স্বর্ণের দাম বাড়ায়, যা বুধবার (২৭ জুলাই) থেকে কার্যকর হয়। ওইদিন ভরিতে বাড়া‌নো হ‌য়ে‌ছে ১ হাজার ৩৪১ টাকা।

কিউএনবি/বিপুল/২৮.০৭.২০২২/রাত ১০.২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit