রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

প্যারাগুয়েকে হারিয়ে আবারও কোপার ফাইনালে ব্রাজিল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ১৩০ Time View

স্পোর্টস ডেস্ক : প্যারাগুয়েকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লাতিন অঞ্চলের শক্তিশালী দল ব্রাজিল। আলফনসো লোপেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ ভোরে হওয়া ম্যাচটিতে প্যারাগুয়েকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। দলের জয়ে গোল দুটি করেছেন আরি বোর্গেস ও বিত্রিজ জানেরাত্তো।

ফাইনালে ওঠার লড়াইয়ে প্যারাগুয়ের রক্ষণে একের পর এক আক্রমণ করছে ব্রাজিল। পুরো ম্যাচে প্রায় ৭০ শতাংশ সময় বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে গোলের জন্য তারা অন্তত ২৩টি শট করে। যার মধ্যে আটটিই ছিল লক্ষ্য বরাবর। কিন্তু দুবারের বেশি তা জালে প্রবেশ করেনি।

ব্রাজিলের দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। ম্যাচের ১৬ মিনিটের সময় বিত্রিজের অ্যাসিস্ট থেকে দলকে লিড এনে দেন আরি বোর্গেস। এর ১২ মিনিট পরে বিত্রিজ নিজেই নাম তোলেন স্কোরশিটে। তাকে বল এগিয়ে দেন অ্যান্তোনিয়া ডা কস্তা সিলভা।

এই ম্যাচ হেরে শিরোপার দৌড় থেকে বিদায় নিলেও, প্যারাগুয়ের সামনে এখন রয়েছে তৃতীয় হওয়ার হাতছানি। আগামী শনিবার আরেক সেমিফাইনালে পরাজিত দল আর্জেন্টিনার বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নামবেন তারা। এর আগে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা।

অন্যদিকে ফাইনালে ওঠা দুদলই এখন পর্যন্ত রয়েছে অপরাজিত। এ গ্রুপ থেকে চার ম্যাচে ১৩ গোল করে সেমিফাইনালে উঠেছিল কলম্বিয়া। বিপরীতে তারা হজম করে তিনটি। অন্যদিকে পুরো আসরে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে কোনো গোল হজম করেনি ব্রাজিল।

এবার ব্রাজিলের সামনে হাতছানি অষ্টমবারের মতো নারী কোপা আমেরিকা জেতার। আগের আট আসরে মাত্র একবারই তারা চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০০৬ সালে নিজেদের ঘরের মাঠে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। বাকি সাত আসরেই বাজিমাত করেছেন সেলেকাও ফেমেনিনারা।

আগামী ৩১ জুলাই বাংলাদেশ সময় ভোর ৬টায় এস্তাদিও আলফনসো লোপেজে কোপা আমেরিকা ফেমেনিনার ফাইনালে মুখোমুখি হবে সাতবারের চ্যাম্পিয়ন ব্রাজিল এবং প্রথমবারের মতো ফাইনালে ওঠা স্বাগতিক কলম্বিয়া।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit