সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

ইরান থেকে আরও বেশি তেল-গ্যাস কিনবে তুরস্ক : এরদোয়ান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইরান থেকে তার দেশ আরো বেশি তেল এবং গ্যাস কিনবে। তিনি জানান, ইরান এবং তুরস্কের মধ্যকার বার্ষিক বাণিজ্যের পরিমাণ তিন হাজার কোটি ডলারে পৌঁছাবে। বর্তমানে দুই দেশের মধ্যে যে বাণিজ্য রয়েছে এটি তার তিন গুণ। ইরানের রাজধানী তেহরানে প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে বৈঠকের এক সপ্তাহ পর তুরস্কের টিআরটি হাবের টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এই ঘোষণা দিলেন এরদোগান।

সাম্প্রতিক সফরের সময় ইরানের সঙ্গে তুরস্কের সই হওয়া গুরুত্বপূর্ণ আটটি চুক্তির কথা তিনি সাক্ষাৎকারে উল্লেখ করেন। এসব চুক্তির মধ্যে রয়েছে দুই দেশের ক্ষুদ্র অর্থনৈতিক সংস্থাগুলোকে সমর্থন দেয়া, রেডিও ও টেলিভিশন খাতে সহযোগিতা এবং ইরান ও তুরস্কের বিনিয়োগ এবং অর্থনৈতিক সহায়তা সংস্থার মধ্যে সহযোগিতা প্রতিষ্ঠা। তুরস্ক আগে থেকেই ইরান হতে তেল-গ্যাস আমদানি করে থাকে। নিকটতম প্রতিবেশী হওয়ায় অনেক কম খরচে তুরস্ক ইরানের তেল ও গ্যাস কিনতে পারে। তেল এবং গ্যাসের সরবরাহকারী হিসেবে ইরান অত্যন্ত বিশ্বস্ত অংশীদার বলেও তুরস্ক মনে করেন। 

সূত্র : পার্সটুডে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit