রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

চীনে রেকর্ড তাপমাত্রা গরমে জনজীবন অতিষ্ট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনের বিভিন্ন নগরীতে সোমবার তাপদাহের জন্য রেড এলার্ট জারি করা হয়েছে। এ কারণে লাখো মানুষকে তাদের বাসাবাড়িতে অবস্থান করার ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। এদিকে দেশটিতে তাপমাত্রা অনেক বেড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে বলেও সতর্ক করা হয়।

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা চরম মাত্রায় বেড়ে যাওয়ায় সাম্প্রতিক মাসগুলোতে এসব অঞ্চলে ভয়াবহ তাপদাহ বয়ে যেতে দেখা যায়। এ মাসে পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে এবং গত মার্চ থেকে এপ্রিল পর্যন্ত ভারতের অনেক প্রদেশে তাপ প্রবাহ বয়ে যায়।

বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর জলবায়ু পরিবর্তনের ফলে চরম আবহাওয়া বারবার দেখা দিচ্ছে। বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকলে  পরিস্থিতির আরও অবনতি ঘটবে বলে ধারণা করা হচ্ছে। এক্ষেত্রে চীন কোন ব্যতিক্রম দেশ না। এই গ্রীষ্মের দেশটিতে রেকর্ড গরম পড়ায় জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে।

চীনের পূর্বাঞ্চলীয় ঝিজিয়াং ও ফুজিয়ান প্রদেশে সপ্তাহান্তে তাপমাত্রা বেড়ে ৪১ ডিগ্রির উপরে চলে যায়। এই দুই নগরীতে এর আগে কখনো এমন তাপমাত্রা দেখা যায়নি। সপ্তাহান্তে জাতীয় আবহাওয়া সংস্থার বিভিন্ন বিজ্ঞপ্তিতে রেড এলার্টের আওতায় থাকা এলাকার লোকজনকে বাসাবাড়ির বাইরের সকল কর্মকা- থেকে বিরত থাকতে এবং অগ্নিকা- প্রতিরোধে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে চীনের প্রচলিত পুঞ্জিকায় শনিবার ‘চরম তাপমাত্রা’ দিবস পালন করা হয়। এ বছরের সবচেয়ে গরম দিন হিসেবে দিনটি স্বীকৃতি পায়। তবে এই গ্রীস্মে চীনে ব্যতিক্রমীভাবে অনেক বেশি গরম পড়তে দেখা যাচ্ছে।

এ মাসের গোড়ার দিকে সাংহাইয়ে সর্বোচ্চ  ৪০.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ১৮৭৩ সালের পর সেখানে তাপমাত্রার এটি  নতুন রেকর্ড। সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, বিবিসি ও এএফপি।

-বাসস।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit