মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

কাল থেকে ঢাকা-টরন্টো রুটে বিমানের ফ্লাইট চালু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১৯৮ Time View

ডেস্কনিউজঃ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-টরন্টো ফ্লাইট। আগামীকাল (বুধবার) থেকে বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজের মাধ্যমে এ রুটে ফ্লাইট চালু করবে বিমান।তবে তুরস্কের ইস্তাম্বুলে ১ ঘণ্টা যাত্রাবিরতি দেওয়া হবে বলে জানিয়েছে বিমান।

মঙ্গলবার (২৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার ভোর সাড়ে ৩টায় বিজি ৩০৫ ফ্লাইটটি টরন্টোর উদ্দেশে যাত্রা করবে। ফ্লাইটটি সরাসরি টরন্টোতে যাওয়ার কথা থাকলেও ১ ঘণ্টা যাত্রাবিরতি দেবে তুরস্কের ইস্তাম্বুলে। সেখানে জ্বালানি নেওয়া হবে। সে সময় যাত্রীদের বিমানেই থাকতে হবে।তবে টরন্টো থেকে ফেরার সময় সরাসরি ঢাকায় আসবে বিমান।

বিমান জানিয়েছে, সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালিত হবে ঢাকা-টরন্টো রুটে।প্রতি বুধবার বিজি ৩০৫ বাংলাদেশ সময় ভোর সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টরন্টোর উদ্দেশে ছেড়ে যাবে। যাত্রাপথে ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ৯টায় তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি দেবে। সেখান থেকে জ্বালানি নিয়ে ১ ঘণ্টা বিরতি শেষে ইস্তাম্বুল থেকে রওনা হয়ে স্থানীয় সময় দুপুর ১টা ৫৫ মিনিটে টরন্টো পৌঁছাবে ফ্লাইটটি।

বিমান জানায়, ঢাকা-টরন্টো-ঢাকা রুটে ইকোনমি ক্লাসে রিটার্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সপ্তাহের প্রতি রবিবার বিজি৩০৫ ঢাকা থেকে ভোর সাড়ে ৩টায় যাত্রা করে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় তুরস্কের ইস্তাম্বুলে অবতরণ করবে।সেখান থেকে জ্বালানি নিয়ে ১ ঘণ্টা বিরতি শেষে রওনা দিয়ে স্থানীয় সময় দুপুর ১টা ২৫ মিনিটে ফ্লাইটটি টরন্টো পৌঁছাবে।

অন্যদিকে, প্রতি বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় বিজি ৩০৬ টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে বিমান। ফেরার পথে যাত্রাবিরতি ছাড়াই একটানা ১৬ ঘণ্টা উড়ে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে ফ্লাইটটি। এ ছাড়া প্রতি রোববার টরন্টো থেকে স্থানীয় সময় রাত ৯টায় যাত্রা করে সরাসরি ঢাকায় পৌঁছাবে সোমবার স্থানীয় সময় রাত ১১টায়।

কিউএনবি/বিপুল/ ২৬.০৭.২০২২/ রাত ৮.৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit