রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোগান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১২৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আগামী ৫ আগস্ট রাশিয়া সফরে যাচ্ছেন। মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্সিয়াল দপ্তর থেকে জানানো হয় এ বিষয়টি। এরদোগান ৫ আগস্ট এক দিনের সফরে রাশিয়ার পর্যটক শহর সোচিতে যাবেন। সেখানে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। খবর রয়টার্সের।

তবে এরদোগানের সফরের ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি তুরস্কের প্রেসিডেন্সিয়াল দপ্তর। এদিকে গত মঙ্গলবার ইরান সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই সময় ইরানে যান তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানও। তারা দুইজন একটি দ্বিপক্ষীয় আলোচনা করেন। 

পুতিনের সঙ্গে ইরানে দেখা করে আসার ১৫ দিন পরই ফের তার সঙ্গে দেখা করতে রাশিয়া যাচ্ছেন এরদোগান। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ এরদোগানের সফরের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, দুই নেতা আঞ্চলিক সমস্যা ও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কথা বলবেন।

সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit