রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

এক সেঞ্চুরিতেই ফরাসি তরুণের বিশ্ব রেকর্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১২৬ Time View

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছেন ফরাসি তরুণ ক্রিকেটার গুস্তাভ ম্যাকিয়ান। সোমবার ফিনল্যান্ডের ভান্টার টিককুরাল ক্রিকেট গ্রাউন্ডে আইসিসি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপিয়ান উপ-আঞ্চলিক বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয় ফ্রান্স ও সুইজারল্যান্ড ক্রিকেট দল। 

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে গুস্তাভ ম্যাকিয়ানের ব্যাটিং তাণ্ডবে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান করে ফ্রান্স। দলের হয়ে ৬১ বলে ৯টি ছক্কা আর ৫টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ১০৯ রান করেন গুস্তাভ ম্যাকিয়ান। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে সর্বকনিষ্ঠ (১৮ বছর ২৮০ দিন) ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েন তিনি। ২০ বছর বয়সের নিচে এ সংস্করণে সেঞ্চুরি করতে পারেননি আর কেউ।

এতদিন এই রেকর্ডটি ছিল আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাইয়ের। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ২০ বছর ৩৩৭ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন এই টপঅর্ডার ব্যাটসম্যান। খেলেছিলেন অপরাজিত ১৬২ রানের ইনিংস।ফ্রান্সের ছুড়ে দেওয়া ১৫৮ রানের টার্গেট তাড়া করতে নেমে রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে জয়লাভ করে সুইজারল্যান্ড ক্রিকেট দল। 

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit