শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কসবায় হোটেল থেকে আটক ১০ জনকে সাজা

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৩৬২ Time View

বাদল আহাম্মদ খান  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবার একটি হোটেল থেকে আটক ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ছয়জন নারী রয়েছেন। তাদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে এক মাদক ব্যবসায়িকেও সাজা দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার কুটি চৌমুহনী এলাকার একটি হোটেল দশজনকে আটক করা হয়। কসবা থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে হোটেল শ্রমিক ভাই ভাই এ অভিযান চালানো হয়। পরে কসবা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় নুরুজাহান, শান্তা আক্তার, জেসমিন আক্তার, নাজমা বেগমকে, মাহিনুর আক্তারকে সাতদিনের, কলি আক্তার, এনামুল হককে ১০ দিনের, আরিফুর রহমান, রাসেল মিয়া ও আলী হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে কুটিবাজারে অভিযান চালিয়ে মো. হানিফ মিয়া (৪৫) কে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। হোটেলটি সিলগালা করে দেওয়া হয়েছে।

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit