শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

চুপিচুপি কার প্রোফাইল দেখেন জাহ্নবী?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১৯০ Time View

বিনোদন ডেস্ক : বিনোদ খান্নার ছেলে রাহুল কতটা আকর্ষণীয়, আবেদনময়, তা সম্প্রতি জাহ্নবীর মুখ থেকেই শুনেছেন সকলে। তা নিয়ে চলছে ফিসফাস, হালকা গুঞ্জন। এদিকে কথা বের করতে ওস্তাদ সঞ্চালক করন জোহর। তার সঙ্গে কফির আড্ডায় মনের আগল খুলে দেন তারকারাও। কয়েক সপ্তাহ আগে ‘কফি উইথ করন’ এ হাজির হয়েছিলেন সারা আলি খান ও জাহ্নবী কাপুর। আড্ডার ফাকে প্রসঙ্গক্রমে রাহুলের কথা বলে ফেলেন জাহ্নবী। বললেন, রাহুলের প্রোফাইলে চুপিচুপি চোখ রাখেন তিনি। যাকে বলে স্টক করা! তার কথায়, “রাহুলের মধ্যে একটা ব্যাপার আছে। খুব হট!”

তবে কি রাহুলে মজেছেন শ্রীদেবী-কন্যা? কথাটা শেষমেশ কানে গেল রাহুলেরও। জানতে পেরে তিনিও লজ্জায় লাল। বললেন, “তার মনে পড়ে যাচ্ছে শ্রীদেবীর সঙ্গে সাক্ষাতের এক অভিজ্ঞতা। বাবা বিনোদ খান্নার সঙ্গে অভিনয় করছিলেন সে বার।” রাহুল জানান, খুব ভাল লেগেছিল শ্রীদেবীকে। তবে জাহ্নবীর সঙ্গে তার কোনওদিন দেখা হয়নি বলেই জানান। কিন্তু তাকেও তার মায়ের মতোই প্রতিভাবান এবং সম্ভবনাময় মনে হয়।

জাহ্নবীর অনুরাগের কথা জেনে রাহুল বলেন, “আমি আসলে সেই অনুষ্ঠান দেখিনি। তবে জাহ্নবীর প্রতিটি মন্তব্য আমার কানে এসেছে। খুব মিষ্টি মেয়ে। ওর সঙ্গে কখনও দেখা না হলেও ওর বাবাকে (বনি কাপুর) খুব ভাল করেই চিনি।”এরপরই শ্রীদেবীর কথা টেনে এনে তিনি বলেন, “আমি নিশ্চিত তিনি (শ্রীদেবী) যেখানেই থাকুক না কেন, জাহ্নবীর জন্য খুব গর্বিত হবেন। সে খুবই মিষ্টি এবং আত্মবিশ্বাসী মেয়ে হয়ে উঠেছে!”

এর আগেও নেটমাধ্যমে নিজের অনাবৃত ছবির নীচে জাহ্নবীর উদ্দেশে কিছু বলতে বলেছিলেন রাহুল। সব তারকারা যখন মন্তব্য করছিলেন জাহ্নবীর মুখ থেকেও কিছু শোনার আশায় ছিলেন তিনি। সে নিয়ে রসিকতাও করেছেন বলিউড-সতীর্থরা। চলছে জল্পনা, তবে কি নতুন নতুন জুটি বাঁধতে চলেছে টিনসেল নগরীতে? রাহুলকে শেষ দেখা গিয়েছিল ২০১৯ সালে নেটফ্লিক্স ওয়েব সিরিজ ‘লীলা’-য়, যেটিতে হুমা কুরেশিও অভিনয় করেছিলেন। অন্যদিকে জাহ্নবী অভিনীত ‘গুড লাক জেরি’ মুক্তির অপেক্ষায়।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit