রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

এক শব্দে বিরাটকে ব্যাখ্যা করতে পারলেন না শোয়েব!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১১৩ Time View

স্পোর্টস ডেসক্ : নিজের বায়োপিক আসছে, এই ঘোষণা নিজেই দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেস বোলার শোয়েব আখতার। টুইটারে সেই ঘোষণা দেওয়ার দিনেই ভক্তদের সাথে টুইট আড্ডাও দেন শোয়েব।  আধা ঘণ্টার প্রশ্নোত্তর পর্বের আয়োজনে এক ভক্ত শোয়েবের কাছে আবদার করেছিলেন, এক শব্দে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে ব্যাখ্যা করতে।

যার উত্তর শোয়েব অবশ্য এক শব্দে দিতে পারেননি। বিরাটকে ব্যাখ্যায় শোয়েবের লেগেছে এক বাক্য, আর দুই শব্দ। ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ দুই শব্দে লেখেন, ‘লেজেন্ড অলরেডি’! বাংলায় যার অর্থ ‘ইতোমধ্যেই কিংবদন্তি।’ আধুনিক ক্রিকেটের ব্যাটারদের তালিকায় বিরাটের নাম অনেকের ওপরে। শচীন টেন্ডুলকারের পর ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় ব্যাটিংয়ে তিনি বড় নক্ষত্র। সেই কোহলিই গত আড়াই বছর ধরে রান খরায় ভুগছেন। কিক্রেটের কোন ফরম্যাটেই তিনি সেঞ্চুরি তো দূরের কথা হাফ-সেঞ্চুরিও আসছে রয়েসয়ে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit